Annapurna Yojana
Annapurna Yojana

Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কবে ঢুকবে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Bengal Liberty:

মাসের শুরু হয়েছে, কিন্তু কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষায় ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। অবশেষে সেই অপেক্ষার অবসান। সেপ্টেম্বর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। তবে এবারের তারিখে রয়েছে বিশেষ তাৎপর্য। সাধারণ নিয়ম মেনে মাসের প্রথম ১৫ দিনের মধ্যে নয়, ১৭ সেপ্টেম্বর থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। আর সেই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন।

Advertisement
Advertisement

কী বললেন মুখ্যমন্ত্রী(Annapurna Yojana)

 

সোমবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য চালু করা এই প্রকল্পের আওতায় সেপ্টেম্বর মাসের টাকা ১৭ সেপ্টেম্বর থেকেই ট্রান্সফার করা হবে। একইসঙ্গে গোটা রাজ্যে ওই দিন ‘অন্নপূর্ণা দিবস’ পালন করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৪ অগাস্ট মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, প্রতি মাসের ১ থেকে ১৫ তারিখের মধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে যাবে। অগাস্ট মাসে প্রায় ১ কোটি ৪৮ লক্ষ মহিলা এই সুবিধা পেয়েছেন বলে দাবি সরকারের। কিন্তু সেপ্টেম্বরে সেই সময়সীমায় কিছুটা পরিবর্তন এনে ১৭ সেপ্টেম্বর টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

ভাতা বৃদ্ধির ঘোষণা 

অন্যদিকে, ৬০ বছরের মধ্যে থাকা যে মহিলারা বর্তমানে ১৫০০ টাকা করে অন্য কোনও ভাতা পাচ্ছেন, তাঁদের সেই ভাতা ‘সারেন্ডার’ করে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা নেওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এতে উপভোক্তারা অতিরিক্ত ১৫০০ টাকা পাবেন। এই বিষয়ে নিকটবর্তী BDO অফিস বা পুরসভায় যোগাযোগ করতে বলা হয়েছে। নারী ও শিশু সংক্রান্ত দফতরকেও প্রয়োজনীয় গাইডলাইন দেওয়ার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তবে প্রশ্ন উঠছে, সাধারণত মাসের প্রথমার্ধে টাকা দেওয়ার ঘোষণা থাকলেও সেপ্টেম্বরের জন্য ১৭ সেপ্টেম্বরকেই কেন বেছে নিল সরকার? কারণ ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। ফলে অন্নপূর্ণার টাকা দেওয়ার দিনটিকে ঘিরে রাজনৈতিক তাৎপর্যও তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এখন নজর ১৭ সেপ্টেম্বরের দিকে—সেদিন একদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন, অন্যদিকে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পৌঁছবে অন্নপূর্ণার টাকা।

Advertisement
Advertisement

আরও পড়ুনঃ ক্যামাক স্ট্রিট নিয়ে দমকলের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury