Bengal Liberty
স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মোমবাতি মিছিলের ডাক দেওয়া হয়েছে (Jadavpur Protest)। আগামী ৮ সেপ্টেম্বর যাদবপুরে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। ‘Justice for Swapnadeep’ স্লোগানকে সামনে রেখে পথে নামবেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দক্ষিণাপন থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে মিছিল যাবে যাদবপুর ৮বি-র দিকে। স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই এই কর্মসূচি বলে আয়োজকদের বক্তব্য।

স্বপ্নদীপের জন্য ন্যায়বিচারের দাবি
স্বপ্নদীপের জন্য ন্যায়বিচারের দাবিতে আয়োজিত এই মোমবাতি মিছিলে ছাত্রছাত্রী থেকে শুরু করে নাগরিক সমাজের সকলকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির প্রচারে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট ও নাগরিক মঞ্চ।
আরও খবর

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল হস্টেলের বারান্দা থেকে পড়ে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যু হয়। ঘটনায় তীব্র রাগিং ও মানসিক হেনস্থার অভিযোগ উঠেছিল। হস্টেলে যাওয়ার মাত্র দুদিনের মাথায় তীব্র মানসিক ও শারীরিক অত্যাচার বা ‘ইন্ট্রো’র নামে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ জানিয়েছিল নিহত ছাত্রের পরিবার ও সহপাঠীরা। তিন বছর পর স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে অপরাধীদের শাস্তির দাবিতে মোমবাতি হাতে পথে নামছে যাদবপুর পড়ুয়ারা।


