Camac street
Camac street

Camac street : ক্যামাক স্ট্রিট নিয়ে দমকলের নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

Bengal Liberty : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর ঘিরে বিতর্ক এবার পৌঁছল কলকাতা হাই কোর্টে (Camac street)। অগ্নিনিরাপত্তার কারণ দেখিয়ে দফতর খালি করার নির্দেশ দিয়েছিল দমকল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করেই আদালতের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে বিষয়টি উত্থাপন করা হলে মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। আগামী শুক্রবার মামলার শুনানি হতে পারে (Camac street)।

Camac street
Camac street

অগ্নিনিরাপত্তা নিয়ে দমকলের নোটিস (Camac street)

৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর। সম্প্রতি ওই দফতরের বাইরে থাকা বিলবোর্ড খুলতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে কালীঘাট তৃণমূলের বচসা বাধে। পরিস্থিতি গড়ায় পুলিশের সঙ্গে হাতাহাতি পর্যন্ত। এরই মধ্যে ক্যামাক স্ট্রিটের ওই ভবন নিয়ে নতুন করে নোটিস দেয় দমকল। সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা যথাযথ নেই বলে অভিযোগ ওঠে। দমকলের বক্তব্য, ওই অংশের ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদ গত ১০ অগস্ট শেষ হয়েছে। তা পুনর্নবীকরণের সুপারিশ করা হলেও মালিকপক্ষ সেই প্রক্রিয়া সম্পূর্ণ করেনি। ফলে ওই অংশকে নিরাপদ নয় বলে উল্লেখ করে দ্রুত খালি করার নির্দেশ দেওয়া হয়। একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে ভবনের বেসমেন্টের ক্ষেত্রেও।

দমকলের নোটিস অনুযায়ী, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত নথি যাচাইয়ের জন্য মালিকপক্ষ এবং ভাড়াটিয়াদের তলব করা হয়েছিল। ভাড়াটিয়ারা প্রয়োজনীয় নথি নিয়ে হাজির হলেও মালিকপক্ষ হাজির হয়নি বলে দাবি দমকলের।

Advertisement
Advertisement

‘ভাড়াটিয়াকে কতটা সময় দেওয়া হয়েছে?’ প্রশ্ন হাই কোর্টের (Camac street)

দমকলের নোটিসের ভিত্তিতে ভবনের মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরুদ্ধেই এবার হাই কোর্টে কালীঘাট তৃণমূল। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে বিষয়টি ওঠে। বিচারপতির প্রশ্ন, অভিষেকরা যেহেতু ভাড়াটিয়া, তাঁদের জায়গা খালি করার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল কি না। একই সঙ্গে মালিকপক্ষ কেন সরাসরি আদালতের দ্বারস্থ হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই পরিস্থিতিতে মালিকেরও আদালতে আসা উচিত ছিল।

Advertisement
Advertisement

অন্যদিকে, ক্যামাক স্ট্রিটের দফতর জোর করে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ করে আসছে মালিকপক্ষ। ভাড়া সংক্রান্ত জটিলতা নিয়ে নিম্ন আদালতেও মামলা রয়েছে। সেই মামলায় ওই সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ রয়েছে বলে সোমবার হাই কোর্টে দাবি করেছে কালীঘাট শিবির।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/07/darjeeling-landslide-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury