West Bengal CEO
Bengal Liberty, ২৫ মে :
রাজ্যে পালাবদলের পর থেকে প্রশাসনের অন্দরে একের পর এক গুরুত্বপূর্ণ রদবদল নজর কেড়েছে। এবার সেই পরিবর্তনের জল গোড়াল খোদ নির্বাচন কমিশনেও (West Bengal CEO)। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনা। সোমবার ভারতের নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে এই ঘোষণা সামনে আসতেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সদ্য মুখ্যসচিব পদে যোগ দেন মনোজ কুমার আগরওয়াল। শূন্য স্থান পূরণে নীলম মিনার এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অবিলম্বেই তিনি তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন (West Bengal CEO)।

বাংলার নতুন সিইও নীলম মিনা (West Bengal CEO)
বিধানসভা ভোটের পর থেকেই রাজ্য প্রশাসনে একের পর এক গুরুত্বপূর্ণ বদল দেখা যাচ্ছে। এবার রদবদল রাজ্যের নির্বাচন কমিশনেও। পশ্চিমবঙ্গের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) হিসেবে নিয়োগ করা হল ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনাকে। আজ, সোমবার, ২৫ মে ভারতের নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রিন্সিপাল সেক্রেটারি রাহুল শর্মার সই করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, বিদায়ী সিইও মনোজ কুমার আগরওয়ালের জায়গায় দায়িত্ব নেবেন নীলম মিনা। খুব শীঘ্রই তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।

আগেই মুখ্যসচিবের কুর্সিতে বসেছেন মনোজ (West Bengal CEO)
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছিলেন ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ কুমার আগরওয়াল। তাঁর তত্ত্বাবধানেই ভোটার তালিকা সংশোধন (SIR) থেকে শুরু করে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদল এবং নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পর প্রশাসনিক স্তরে বড় পরিবর্তন আসে। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয় মনোজ কুমার আগরওয়ালকে। মনোজ আগরওয়াল মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ায় স্বাভাবিকভাবেই শূন্য হয়ে পড়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ। সেই গুরুত্বপূর্ণ দায়িত্বেই এবার নিয়ে আসা হল ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার নীলম মিনাকে। নির্বাচন কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দায়িত্ব গ্রহণের পর দ্রুত নিজের আবাসন ও দফতরের সমস্ত যোগাযোগ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিশনের কাছে পাঠাতে হবে নতুন সিইওকে।


