Uttarpara Bulldozer Action
Bengal Liberty, হুগলি: সরকারি জমি দখল করে অবৈধ নির্মাণের অভিযোগে এবার বুলডোজার চালানো হল কোন্নগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাবলু পাল ওরফে খোকনের কার্যালয়ে। সোমবার উত্তরপাড়ার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী নিজে উপস্থিত থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। ঘটনাকে ঘিরে কোন্নগর এল পুকুর বটতলা মোড় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সরকারি জমি দখলের অভিযোগে কড়া প্রশাসন (Uttarpara Bulldozer Action)
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি জমির উপর দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই কাউন্সিলর কার্যালয় তৈরি করা হয়েছিল। শুধু তাই নয়, কার্যালয়ের পাশেই ইমারতির সামগ্রী ফেলে ব্যবসাও চালানো হচ্ছিল বলে অভিযোগ। এদিন সকালে কোন্নগর পৌরসভার চেয়ারম্যান এবং পুরসভার ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী। প্রথমে সংশ্লিষ্ট জমির পরিমাপ করা হয়। ফিতে ফেলে জায়গার সীমানা নির্ধারণের পরই অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়।
Abhishek Banerjee: “৪ তারিখের পর শেষকৃত্যের ব্যবস্থা লাগবে”@MamataOfficial @abhishekaitc @AITCofficial @SuvenduWB @BJP4Bengal @bengalliberty1 #westbengal #westbengalcm #westbengalnews #falta #abhishekbanerjee #bengalliberty pic.twitter.com/fiOmRJMXSG
— Bengal Liberty (@bengalliberty1) May 24, 2026
এরপর বুলডোজার দিয়ে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় কাউন্সিলর কার্যালয়ের পুরো কাঠামো। অভিযানের সময় এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়।

মুহূর্তে গুঁড়িয়ে গেল কাউন্সিলরের কার্যালয় (Uttarpara Bulldozer Action)
স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই সরকারি জমি দখল করে ওই কার্যালয় এবং ব্যবসা চলছিল। অভিযোগ জানানো হলেও এতদিন প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি। তবে সরকার বদলের পর প্রশাসনিক সক্রিয়তা বেড়েছে বলেই মত অনেকের।
উল্লেখ্য, কয়েকদিন আগেই কোন্নগর স্টেশন সংলগ্ন আন্ডারপাসের টোল গেট অফিসেও বুলডোজার অভিযান চালানো হয়েছিল। সেই ঘটনার পর ফের কাউন্সিলর কার্যালয় ভাঙার ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, অবৈধ দখলদারি ও সরকারি জমি দখলের বিরুদ্ধে প্রশাসন এবার কড়া অবস্থান নিতে শুরু করেছে।

