Ritabrata Banerjee
Bengal Liberty : রাজনীতির ময়দান এবার চিড়িয়াখানায়! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘের মতো লড়াই’ করা নেতা বলে প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। সেই মন্তব্যকে ঘিরেই বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, “বাঘ কখনও ডিম খায় না, বাঘরোল ডিম চুরি করে খায়।”পাশপাশি মমতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলকে জঙ্গলের সঙ্গে তুলনা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, জঙ্গলের মতোই তৃণমূলেও ‘বাঘেদের মধ্যে লড়াই’ হচ্ছে। পুরমন্ত্রী আরও বলেন, অভিষেককে জঙ্গলে ছেড়ে আসতে হবে (Ritabrata Banerjee)।

ঋতব্রতর কটাক্ষ (Ritabrata Banerjee)
বুধবার বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র তৃণমূল ছেড়ে ঋত-শিবিরে যোগ দেন। দলত্যাগের পর অনুব্রত অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে জেলে যেতে হয়েছিল। অন্যদিকে মদন মিত্রের দাবি, “ইডির থেকেও এবি বেশি ভয়ংকর।” এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বাঘের মতো লড়াই’ মন্তব্যকে কটাক্ষ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার মমতা বলেছিলেন, “অভিষেক বাঘের মতো লড়ছে।” তার পাল্টা জবাবে ঋতব্রত বলেন, “উনি বোধহয় বাঘরোল বা ভামবিড়াল বলতে চেয়েছিলেন। বাঘ কখনও ডিম খায় বলে শুনিনি। বাঘরোল ডিম চুরি করে খায়।”

অগ্নিমিত্রার কটাক্ষ (Ritabrata Banerjee)
মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে ঘিরে তীব্র কটাক্ষ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও। তিনি বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী আসলে কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ নাকি কালীঘাটের বাঘ? রাজ্যে এখন বাঘে বাঘে ছড়াছড়ি। বাঘদের খাঁচাবন্দি রাখাই ভালো।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি আরও বলেন, “বেশি বাড়াবাড়ি করলে তাঁকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। সভ্য সমাজে এই সব বাঘদের জায়গা নেই। তবে অনুব্রত কি বাঘ? তিনি তো এখন মিউ মিউ করেন।”

আরও পড়ুন :
Mamata Banerjee: “অভিষেক বাঘ!” ফের ভাইপো-প্রেমের পরিচয় দিলেন মমতা

