Srijan Bhattacharya
Srijan Bhattacharya

‘থাকলে চা বিস্কুট খাওয়াতাম’, বিস্ফোরক সৃজন ভট্টাচার্য

Bengal Liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে পরিস্থিতির ঝাঁজ ক্রমশ বাড়ছে। ঘটনাকে কেন্দ্র করে সরগরম দিল্লি। বিজেপি বিরোধী একাধিক দল এককাট্টা হয়ে আন্দোলন চালাচ্ছে রাজধানীর রাজপথে। সেই আন্দোলনে সামিল বামেরাও। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলেনের ঝাঁঝ বাড়াতে বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলিকে এক ছাদের তলায় আনতে চাইছে এসএফআই। ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির পর এবার দেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে। এই আবহেই বৃহস্পতিবার রাতে দিল্লিতে এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অফিসে পুলিশের হানা দেওয়ার অভিযোগ।

এসএফআই অফিসে হানা দিতেই ভিডিও বার্তায় দিল্লির পুলিশকে খোঁচা সিপিএম নেতার

“আগামী ১০ তারিখ কী হবে? এসএফআই কেন যাবে? তাঁদের কী ভূমিকা? কারা আছে? ১০ তারিখ কতজন যাবে, কতজন রয়েছি আমরা? তার খোঁজ নিতে নাকি এখানে এসেছিল পুলিশ। এত ভয় কীসের? দুর্ভাগ্যজনকভাবে আমি তখন অফিসে ছিলাম না। যদি থাকতাম, তাহলে দিল্লি পুলিশকে চা-বিস্কুট খাওয়াতাম। বোঝাতাম আসলে মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থেই এই আন্দোলন।” সোশাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা দিয়ে এমনটাই আক্রমণাত্মক প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য।
তিনি আরও বলেন, “যিনি ভাবছেন এসএফআই-কে পুলিশ পাঠিয়ে দমাতে পারবেন, তিনি মুর্খের স্বর্গে বাস করতেন।”
অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের ইস্তফার দাবি ঘিরে বিরোধী দলগুলোর জোট যে আরো শক্তিশালী হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Pushpak Bhattacharya