Ajker Rashifal
Bengal Liberty: গ্রহ-নক্ষত্রের অবস্থানের নিরিখে বেশ গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুসারে আজ আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশী তিথি এবং বৃদ্ধি ও ধ্রুব যোগের বিশেষ প্রভাব থাকছে। চাঁদ বৃষ রাশি ত্যাগ করে আজ মিথুন রাশিতে গোচর করবে। রবিবার সূর্যদেবের দিন হওয়ায় সৌভাগ্য ও কর্মজীবনের দিক থেকে ১২ রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে, দেখে নেওয়া যাক (Ajker Rashifal)।
মেষ:(Ajker Rashifal)
আজ কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ থাকলেও ন্যায্য প্রাপ্তি পেতে বাধা আসতে পারে। ব্যবসায় সমস্যা সমাধানে বন্ধুর সাহায্য মিলবে, তবে গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকা প্রয়োজন। সামাজিক অনুষ্ঠানে ব্যয় বাড়তে পারে (Ajker Rashifal)।

বৃষ: নতুন গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। সুগন্ধি ও প্রসাধনী ব্যবসায় লাভের যোগ রয়েছে। তবে উচ্চশিক্ষায় বাধা এবং বাবার স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে। কাউকে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সতর্কতা জরুরি।
মিথুন: আজ আপনার কাজের উপকারের প্রতিদান না পাওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ি বদল বা চুক্তিভিত্তিক কোনো নতুন কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আশানুরূপ ফল নাও মিলতে পারে।

কর্কট: আজ আর্থিক ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই ভালো। পর্যটনের ব্যবসায় লাভের মুখ দেখা যেতে পারে। শারীরিক সমস্যার মধ্যে দাঁত বা গলার ব্যথা ভোগাতে পারে। তীর্থস্থানে ভ্রমণের যোগ রয়েছে।
সিংহ: উপস্থিত বুদ্ধির জোরে জটিল কাজ সহজে সম্পন্ন করতে পারবেন। নতুন কোনো সৃজনশীল কাজের উদ্যোগ নিতে পারেন। তবে অংশীদারি ব্যবসায় ক্ষতির যোগ এবং দাম্পত্য জীবনে মতপার্থক্য বাড়তে পারে।
কন্যা: ব্যবসায় কাজের চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে ছোটখাটো মতপার্থক্য হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে উচ্চ রক্তচাপের সমস্যা ভোগাতে পারে। আজ জলপথে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত।
তুলা: আজ সরকারি চাকরির পরীক্ষায় সফল হওয়ার যোগ রয়েছে। কারো সাথে আইনি বিবাদ বা বাগবিতণ্ডা এড়িয়ে চলুন। চর্মরোগের সমস্যা বাড়তে পারে। কাউকে অর্থ সাহায্য করে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক: নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা সফল হতে পারে। তবে মায়ের শরীর খারাপ হতে পারে এবং ভ্রমণের সময় যান্ত্রিক গোলযোগ দেখা দিতে পারে। কাছের কোনো বন্ধুর থেকে প্রতারিত হওয়ার ভয় রয়েছে।
ধনু: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল। অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এগোতে পারে। সংসারে সবার সাথে সুসম্পর্ক থাকবে, তবে হঠকারী সিদ্ধান্তের কারণে ব্যবসায় লোকসানের আশঙ্কা আছে।

মকর: ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে আজ অহেতুক অর্থের অপচয় না করাই ভালো। বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। গলার সমস্যায় সামান্য কষ্ট বাড়তে পারে।
কুম্ভ: সরকারি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজ অহেতুক মানসিক চিন্তা বাড়তে পারে। সর্দি-কাশি বা শারীরিক অসুস্থতার যোগ আছে। আত্মীয়ের থেকে কোনো দুঃসংবাদ আসতে পারে।
মীন: উচ্চশিক্ষার সূত্রে বিদেশযাত্রার যোগ রয়েছে। তবে ব্যবসায় আইনি জটিলতা বা অংশীদারি ব্যবসায় লোকসান হতে পারে। চিকিৎসার খরচ বাড়তে পারে। হাড়ের আঘাতের ব্যাপারে আজ সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন:
Weather: সপ্তাহান্তে দুর্যোগের ঘনঘটা, উত্তর থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সতর্কতা

