Awarapan 2 Teaser
Bengal Liberty
২৯ জুন, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল(Awarapan 2 Teaser )আওয়ারাপান। ছবিতে অভিনয় করেছিলেন ইমরান হাসমি, আশুতোষ রানা এবং শ্রিয়া সরণ। পরিচালনায় ছিলেন মোহিত সুরি এবং প্রযোজনায় মহেশ ভাট। মুক্তির সময় ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও, সময়ের সঙ্গে দর্শকদের মধ্যে এটি একটি কাল্ট মর্যাদা অর্জন করে। বিশেষ করে ছবির গানগুলো আজও সমান জনপ্রিয়। দীর্ঘ ১৯ বছর পর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এসেছে আওয়ারাপান ২-এর টিজার।

শিবম পণ্ডিতের চরিত্রে ফিরছেন ইমরান হাসমি(Awarapan 2 Teaser)
টিজারের শুরুতেই দেখা যায় শিবম পণ্ডিতের চরিত্রে ইমরান হাসমি-কে। আগের ছবির গল্পের ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে। ইমরানের পাশাপাশি ছবিতে রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি এবং সুখবিন্দর চাহাল।

ছবির মূল প্রেক্ষাপট ব্যাংকক। গল্পে কী কী নতুন রহস্য অপেক্ষা করছে, তা জানা যাবে ছবি মুক্তির পর।এবার ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন নিতিন কক্কর, যিনি এর আগে ফিল্মিস্তান এবং জওয়ানি জানেমন-এর মতো ছবি পরিচালনা করেছেন।
১৪ আগস্ট বক্স অফিসে বড় লড়াই(Awarapan 2 Teaser)
১৪ আগস্ট মুক্তি পাচ্ছে আওয়ারাপান ২। একই দিনে মুক্তি পাওয়ার কথা লাহোর ১৯৪৭-এরও, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সানি দেওল। ছবিটি পরিচালনা করেছেন রাজকুমার সন্তোষী এবং প্রযোজনা করেছেন আমির খান। বহু বছর পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরছেন প্রীতি জিন্টা। সব মিলিয়ে, ১৪ আগস্ট বলিউডপ্রেমীদের জন্য হতে চলেছে জমজমাট এক দিন। এখন দেখার বিষয়, বক্স অফিসের এই লড়াইয়ে কোন ছবি দর্শকদের মন জয় করে বেশি সাফল্য পায়।



