Tanay Shastri join BJP
Bengal Liberty:
বনগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় আপাতত স্বস্তি পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। বিজেপি নেতা তনয় শাস্ত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে হওয়া এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, আপাতত মিমি চক্রবর্তীর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না।

কী ঘটেছিল সেদিন?
চলতি বছরের ২৫ জানুয়ারি একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। রাত সাড়ে ১০টা নাগাদ মিমির অনুষ্ঠানের সময় ছিল। ক্লাব সদস্যদের অভিযোগ, মিমি একঘণ্টা দেরিতে সেখানে পৌঁছন। মঞ্চে উঠতে উঠতে তাঁর পৌনে ১২টা বেজে যায়। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি ছিল। সেই কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের দ্বারস্থ হন মিমি। বিজেপি নেতা তনয় শাস্ত্রী অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে সুরক্ষা চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিমি। আদালতের তরফে আপাতত ওই এফআইআরে স্থগিতাদেশ জারি করেছে।

প্রশাসনিক ‘হেনস্তা’ ও কাজে বাধা দেওয়ার অভিযোগেও মামলা হয় তনয় শাস্ত্রী ও অভিনেত্রী দু’জনের বিরুদ্ধে। আদালতে তোলা হলে বিচারক তনয় শাস্ত্রীদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিনেত্রী মিমি করা মামলায় জামিন পেলেও পুলিশের মামলায় জামিন মিলতে দেরি হয় তন্ময়ের। এরপর ১২ ফেব্রুয়ারি তনয়কে জামিন দেয় আদালত।
জামিনে ছাড়া পেয়ে মিমির বিরুদ্ধে ২০ লক্ষ টাকার মানহানির মামলা দায়ের করেন বিজেপি নেতা। তাঁর অভিযোগ অনুযায়ী, একের পর এক এক তারিখ পেরিয়ে গেলেও আদালতে হাজিরা দেয়নি মিমি। তাই তনয়ের আইনজীবী ও বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে নায়িকার বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন। গ্রেফতারির ভয়ে সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী ৷


