Chingrighata Flyover closure
Bengal Liberty: কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরের কাজের জন্য চিংড়িঘাটা ফ্লাইওভার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো ভায়াডাক্টের কাজের জন্য আগামী দিনগুলিতে ফ্লাইওভার বন্ধ থাকার সময়সীমা নিম্নরূপ:
প্রথম দফায়, ২৬ জুন ২০২৬ রাত ৮টা থেকে ২৯ জুন ২০২৬ সকাল ৮টা পর্যন্ত ফ্লাইওভারটি বন্ধ থাকবে।
দ্বিতীয় দফায়, ৩ জুলাই ২০২৬ রাত ৮টা থেকে ৬ জুলাই ২০২৬ সকাল ৮টা পর্যন্ত পুনরায় ফ্লাইওভারটি বন্ধ রাখা হবে।

বিশ্ব বাংলা সরণির সুকান্ত নগরের কাছে মেট্রো প্রকল্পের ভায়াডাক্টের স্প্যান লঞ্চিংয়ের কাজের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্লাইওভার বন্ধ থাকার এই সময়সীমা চলাকালীন ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বিশেষ ডাইভারশন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বেলেঘাটা মেইন রোড এবং ই এম বাইপাস ক্রসিং থেকে উত্তরমুখী সব ধরনের যানবাহন ব্রডওয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য এই জরুরি বিজ্ঞপ্তিটি কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।


