Indranil Khan
Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের উদ্ধারকাজ (Indranil Khan)। বুধবার দুপুরে মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে পড়লে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খান সহ স্বাস্থ্যমন্ত্রী ও দমকলমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেও নবান্নের সাংবাদিক বৈঠক বাতিল করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকার্যের সামগ্রিক তদারকির দায়িত্ব গ্রহণ করেন (Indranil Khan)। দুর্ঘটনা ঘিরে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও, যার নম্বর ০৩৩-২২১৪৩৫২৬।

চলছে উদ্ধারকাজ (Indranil Khan)
গ্যাস কাটার, অত্যাধুনিক ক্রেন এবং ড্রিলিংয়ের মাধ্যমে তৈরি করা উল্লম্ব সুরঙ্গপথ ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ অভিযানে এখনও পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় বলেন, “তারাতলা খুবই দুঃখজনক। সতর্কতা নিয়ে কাজ করা উচিত। আমাদের প্রশাসন নজর রাখছে। যে বা যারা দায়ী সরকার ব্যবস্থা নেবে। শিল্পের মন্ত্রীর নির্মাণ দেখার কথা নয়। তবে আমি দেখব।”



