Anupam Kher
Bengal Liberty
দীর্ঘবছর পর টলিউডে যুক্ত হচ্ছেন(Anupam Kher) বলিউডের প্রবীণ অভিনেতা-প্রযোজক অনুপম খের। নতুন বাংলা সিনেমা প্রযোজনার ঘোষণা করাহয়েছিল। শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন অভিনেতা। বৈঠকের পর বাংলায় অ্যাক্টিং স্কুল তৈরির ইচ্ছার কথাও জানান অনুপম।অভিনেতা অনুপম জানিয়েছেন, বাংলার সংস্কৃতি, সাহিত্য, সিনেমা, গান থেকে সারা দেশ অনেক কিছু শিখেছে। তাই বাংলা সিনেমার সঙ্গে পুনরায় যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। সিনেমার নতুন করে কাজ শুরু করার পাশাপাশি বাংলায় অভিনয় শেখার একটি স্কুল শুরু করতে চান তিনি। এই উদ্যোগে মুখ্যমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

বাংলায় ফিরছে বলিউড অভিনেতা(Anupam Kher)
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রতি আন্তরিকতা স্বরূপ অভিনেতা জানিয়েছেন, ” বাংলা আরও উন্নতির পথে এগিয়ে যাক, এটাই তাঁর আশা। নিজের নতুন সিনেমার নামের উল্লেখ করে তিনি বলেন, “শুরু থেকে শুরু হোক।” মানুষের সমর্থন থাকলে বাংলা আরও এগিয়ে যাবে।


নতুন উদ্যোগ সফল হবে বলেই তাঁর বিশ্বাস। শেষবার অনুপম খের বাংলা সিনেমার প্রযোজনায় যুক্ত ছিলেন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘বাড়িওয়ালি’ সিনেমাতে। এবার ২৬ বছর পর আবার বাংলা ছবি প্রযোজনায় ফিরছেন তিনি। ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশনসের সঙ্গে যৌথভাবে নতুন সিনেমাটি তৈরি হচ্ছে। সেই খবর জানাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎকার। বলিউড খ্যাত অভিনেতার টলিউডে পদার্পণে রীতিমত খুশির মেজাজ লক্ষ্যণীয় বাংলা সিনেমা জগতে।


