Chauhaan Teaser
Bengal Liberty
‘পাঠান’ ছবির মাধ্যমে বলিউডে(Chauhaan Teaser) দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান। এবার অজয় দেবগনের নতুন ছবি ‘চৌহান’-এর টিজার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক। টিজারের একটি সংলাপকে ঘিরে অনেকের দাবি, এটি নাকি শাহরুখের ‘পাঠান’কে পরোক্ষভাবে নিশানা করেছে।


নব্বইয়ের দশকে অক্ষয় কুমার, সুনীল শেট্টি, সানি দেওলদের পাশাপাশি অ্যাকশন হিরো হিসেবে নিজের আলাদা পরিচয় গড়ে তুলেছিলেন অজয় দেবগন। ‘ফুল অউর কাঁটে’ ছবিতে দুই মোটরসাইকেলের ওপর দাঁড়িয়ে তাঁর এন্ট্রি আজও বলিউডের অন্যতম আইকনিক দৃশ্য হিসেবে স্মরণীয়। অ্যাকশনের পাশাপাশি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করলেও, এবার তিনি আবারও ফিরছেন একেবারে চেনা অ্যাকশন অবতারে।
‘চৌহান’ হিসেবে অজয় দেবগন(Chauhaan Teaser)
২০২৭ সালের ১ অক্টোবর মুক্তি পাবে অজয় দেবগন অভিনীত অ্যাকশন-ড্রামা ‘চৌহান’। নীরজ যাদব পরিচালিত এবং জিও স্টুডিওস ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত


এই ছবির পটভূমি কাশ্মীরের পুলওয়ামা অঞ্চলের সংঘাত। গল্পে দেখা যাবে এক নিরাপত্তা কর্মকর্তাকে, যিনি প্রচলিত সামরিক ও কূটনৈতিক কৌশল ব্যর্থ হওয়ার পর সন্ত্রাস দমনে বিশেষ অভিযানের নেতৃত্ব দেন।
টিজার ঘিরে বিতর্ক(Chauhaan Teaser)
টিজারের শুরুতে দেখা যায়, কাশ্মীরে বিক্ষোভকারীদের একাংশ ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়ছে। এরপর এক যুবক ‘জুম্মার দিন বদলা নেওয়ার’ কথা বলে। সেই সময় পটভূমিতে বাজতে থাকে অমিতাভ বচ্চনের ‘হাম’ ছবির জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা দে দে’। ঠিক তখনই মুখোশ পরে অ্যাকশন মুডে প্রবেশ করেন অজয় দেবগন।
এরপর তাঁর মুখে শোনা যায় সংলাপ—
“পাঠান সে হিসাব চুকতা কর দে না… চৌহান আ গয়া হ্যায়।”
এই সংলাপ নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। অনেক নেটিজেনের মতে, এটি শাহরুখ খানের ‘পাঠান’-এর প্রতি ইঙ্গিত হতে পারে। যদিও ছবির নির্মাতারা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।
টিজার প্রকাশের পর থেকেই ‘চৌহান’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এখন দেখার, মুক্তির পর বক্স অফিসে ছবিটি কতটা সাফল্য পায়।


