Arjun Singh
Bengal Liberty: রাজনীতির ব্যস্ততা ও প্রশাসনিক দায়িত্বের মাঝেও ব্যক্তিগত এক বিশেষ মুহূর্ত উদযাপন করলেন রাজ্যের শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বিহারের ভোজপুর জেলার বড়হরা ব্লকের কেওটিয়া গ্রামে নিজের নবনির্মিত পৈতৃক বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি।
অনুষ্ঠানের বিশেষত্ব (Arjun Singh)
নিজের শিকড়ের টানে আয়োজিত এই শুভ অনুষ্ঠানে অর্জুন সিংয়ের আমন্ত্রণে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু ও দলীয় কর্মীরা। এক আন্তরিক ও পারিবারিক পরিবেশে সকলের সঙ্গে সময় কাটান মন্ত্রী। দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা থেকে ঘনিষ্ঠ আত্মীয়—সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

যাঁদের উপস্থিতি নজর কেড়েছে (Arjun Singh)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত কুমার, সুদীপ্ত দাস, ধনঞ্জয় সিং, মোহাম্মদ জমা খান, সুশীল সিং, অলোক সিং, রাঘবেন্দ্র প্রতাপ সিং, বিনীত সিং, রাধাচরণ সাহা, হুলাস পান্ডে এবং সঞ্জয় সিং-সহ আরও অনেকে।

কৃতজ্ঞতা প্রকাশ (Arjun Singh)
নিজের পৈতৃক ভিটেতে জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে উপস্থিত থেকে শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদ জানানো সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্জুন সিং। অনুষ্ঠান উপলক্ষে তোলা বেশ কয়েকটি ছবি ও একটি ধন্যবাদবার্তাও তিনি নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন।
রাজনীতির ময়দানে দৃঢ় ও লড়াকু ভাবমূর্তির জন্য পরিচিত অর্জুন সিংকে এদিন একেবারে ঘরোয়া পরিবেশে দেখে উচ্ছ্বসিত হন তাঁর অনুগামীরাও।


