Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

Prosenjit Chatterjee: প্রসেনজিতের উৎসব-এ অমিত শাহ! ১৫ মিনিটের বৈঠক ঘিরে শুরু জল্পনা

Bengal Liberty:

রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রেখেছেন তিনি। খ্যাতির শীর্ষে উঠেও মাটিতে পা রেখে চলেন সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁর বাড়িতেই সোমবার কেন এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা সফরে এসে একাধিক কর্মসূচিতে অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্কে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভূমিপূজনের পর তিনি পৌঁছে যান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবন ‘উৎসব’-এ। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা।

Prosenjit Chatterjee
Prosenjit Chatterjee

সৌজন্য সাক্ষাৎ নাকি রাজনীতির কারণ? Prosenjit Chatterjee

সেখানে প্রায় ১৫ মিনিট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। এই সাক্ষাৎকে ঘিরেই রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ—সবখানেই শুরু হয়েছে জোর চর্চা। তবে অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে এসে লকেট চট্টোপাধ্যায় বলেন, “বুম্বাদা আমাদের সকলের প্রিয়। এটি শুধুই একটি সৌজন্য সাক্ষাৎ। এর পেছনে কোনও রাজনৈতিক কারণ নেই।” সম্প্রতি পদ্মশ্রী সম্মান গ্রহণ করতে দিল্লি গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। তখনই নিজের বাসভবন ‘উৎসব’-এর প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বালিগঞ্জের বাড়িতে আসার আমন্ত্রণ জানান তিনি। সেই আমন্ত্রণ রক্ষা করেই সোমবার প্রসেনজিতের বাড়িতে পৌঁছন অমিত শাহ।

অমিত শাহের এই সফর নিছক সৌজন্য সাক্ষাৎ, নাকি এর নেপথ্যে অন্য কোনও বার্তা রয়েছে—তা নিয়েই এখন রাজনৈতিক ও বিনোদন মহলে জল্পনা তুঙ্গে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury