Bengal Liberty : বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলার করা গুরুতর অভিযোগের তদন্ত ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-এমনই দাবি করলেন কালীঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর দাবি, গত ৩১ জুলাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তিনি বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে অভিযোগটি যথাযথভাবে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি চিঠির ছবি পোস্ট করে এই দাবি করেন কুণাল (Kunal Ghosh)।

৩১ জুলাই অমিত শাহকে চিঠি, কী অভিযোগ তুলেছিলেন কুণাল? (Kunal Ghosh)
কুণাল ঘোষের দাবি, বিধানসভায় বর্তমানে বিরোধী দলনেতা হিসেবে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বালুরঘাটের এক মহিলা গুরুতর অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, সেই অভিযোগের যথাযথ তদন্ত হয়নি। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল বলেও চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। কুণালের বক্তব্য অনুযায়ী, মহিলা-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য-উভয় সরকারই ‘জিরো টলারেন্স’-এর নীতি নেওয়ার কথা বলে থাকে। সেই পরিস্থিতিতে একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে কোনও মহিলা গুরুতর অভিযোগ জানালে তার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। সেই কারণেই গত ৩১ জুলাই অমিত শাহকে চিঠি লিখে বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখার আবেদন করেছিলেন তিনি। শুধু অভিযোগের তদন্ত নয়, ওই মহিলার মৃত্যু স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু-সেই বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে আবেদন করেছিলেন কুণাল।

‘মুখ্যসচিবকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক’, সোশ্যালে দাবি কুণালের (Kunal Ghosh)
৩১ জুলাইয়ের সেই চিঠির পর এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর দাবি, অমিত শাহের দফতরের মাধ্যমে রাজ্যের মুখ্যসচিবকে ওই চিঠি পাঠানো হয়েছে এবং সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগটি যথাযথভাবে খতিয়ে দেখার কথা বলা হয়েছে। এই দাবির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির ছবি পোস্ট করেছেন কুণাল। পোস্টে তিনি জানান, তাঁর ৩১ জুলাইয়ের আবেদনের পরই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে পদক্ষেপ করা হয়েছে। পাশপাশি বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহলে যাঁরা রয়েছেন বা তাঁর সঙ্গে বিভিন্ন স্তরে যোগাযোগ রাখছেন, তাঁদের উদ্দেশ্যেও কুণাল প্রশ্ন তুলেছেন-এমন একজনের সঙ্গে থাকা বা মেলামেশা করা তাঁদের বিবেকে কতটা গ্রহণযোগ্য। এমনকি তিনি কটাক্ষ করে বলেন, চাপ সামলাতে ঋতব্রত ফের দিল্লির নেতাদের কাছে ছুটে যেতে পারেন।
আরও খবর

আরও পড়ুন:
https://bengalliberty.com/2026/09/04/calcutta-high-court-21/


