Bengal liberty: আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনার নিন্দা দিলীপ ঘোষের। এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলে জানিয়ে দিলেন তিনি। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী বলেন, ‘‘বিকাশবাবুর বাড়ির ওপর হামলা করা উচিত হয়নি। এই ঘটনার নিন্দা করছি। এই ঘটনার প্রকৃত তদন্ত হোক।’’ দিলীপের পাশাপাশি সংশ্লিষ্ট ঘটনায় নিন্দায় সরব বিজেপি নেতা দেবজিৎ সরকার। তিনি বলেন, ‘‘এই ঘটনার পিছনে যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নিতে হবে।’’

ঘটনায় সরব পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস-ও। সভাপতি শুভঙ্কর সরকারের এক প্রেস বিবৃতিতে লেখেন, ‘‘বিশিষ্ট আইনজীবী তথা বামপন্থী নেতা শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে বিজেপির দুষ্কৃতকারীদের দ্বারা যে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে।
এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। যারাই বিজেপি, আরএসএস এবং সংঘ পরিবারের বিরোধিতা করছেন, তাদেরই কণ্ঠরোধ করার এক সুপরিকল্পিত অপচেষ্টা চলছে।’’
আরও খবর
এখানে অবশ্য শাসক দলের পাল্টা অভিযোগ, অভিযুক্ত দলীয় ঝান্ডা হাতে নিয়ে বিকাশবাবুর বাড়িতে হামলা করেনি। গোপাল পাঠার নাম নিতে শোনা গিয়েছে। এতে বিজেপির নাম আসার কোনও কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

মমতা তৃণমূল কংগ্রেসের তরফে বিধায়ক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে লিখছেন, ‘‘বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সকালে যেভাবে হামলা হয়েছে, তীব্র নিন্দা করছি। এই মুখোশধারী বাইকবাহিনীর হামলার কুসংস্কৃতি দ্রুত ছড়াচ্ছে। এবং বিজেপির পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু বাংলাজুড়ে প্রতিবাদের কণ্ঠরোধ গুন্ডারাজ অবিলম্বে বন্ধ হওয়া দরকার। তৃণমূলের উপর আক্রমণে গোড়ায় যাঁরা আমোদ পাচ্ছিলেন, ক্রমশ দেখা যাচ্ছে, তাঁরাও বাদ যাচ্ছেন না। এই আক্রমণের প্রতিবাদে মিলিত আওয়াজ উঠুক।’’
বৃহস্পতিবার ভোর ৫-টায় বিকাশ ভট্টাচার্যর বাড়িতে এক ব্যক্তি হামলা চালায়। এলোপাথাড়ি মদের বোতল ছুঁড়ে জানলার কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনাটি CCTV ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তকে চিহ্নিতকরণের কাজ চলছে।


