Kalyan Banerjee & Bikash Ranjan Chowdhury
Kalyan Banerjee & Bikash Ranjan Chowdhury

আইনজীবী বিকাশরঞ্জনের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ কল্যাণের

শুধু তাই নয় আইনজীবীদের উপর আক্রমণের এই ঘটনায় রাজ্যকে জানাতে কী পদক্ষেপ করা হয়েছে বলেও তিনি জানতে চান! রীতিমতো গর্জে উঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘এটা কোনও আইনজীবীদের সমস্যা নয়। বাইরে থেকে গুণ্ডারা আক্রমণ চালাচ্ছে। পুলিশ কি করছে? গোয়েন্দারা কী করছে? বাড়ির লোকেরা আতঙ্কিত।’

Kalyan Banerjee
Kalyan Banerjee

কল্যান বন্দ্যোপাধ্যায়ের আর্জি, ‘আমরা যারা রাজ্যের বিরোধিতা করছি তারা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক করতে চাই।’ যদিও কল্যাণের এই আর্জিতে সম্মতি জানাননি প্রধান বিচারপতি। উল্টে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি।’ প্রধান বিচারপতির মন্তব্য, বিশ্বাস রাখুন। হাইকোর্টের নিরাপত্তা বাড়ানো যেতে পারে।কিন্তু প্রত্যেকের জন্য তা সম্ভব নয়। তবে ঘটনার সঠিক তদন্তের আশ্বাস তিনি দিয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) ভোর ৫টা নাগাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে এক ব্যক্তি অতর্কিতে হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিতে থাকে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং হামলাকারী নিজেই সেই ঘটনার ভিডিও রেকর্ড করে। এই নক্কারজনক ঘটনার পরেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। যার প্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন।

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।