Detained Ministers Bill
Bengal Liberty
প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী টানা ৩০ দিন(Detained Ministers Bill ) হেফাজতে থাকলেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে না। পরিবর্তে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করার সুপারিশ করেছে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সংশ্লিষ্ট বিলটি খতিয়ে দেখে এই গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়েছে।

‘অপসারণ’ নয়, সাময়িক বরখাস্তের প্রস্তাব(Detained Ministers Bill)
কমিটির মতে, ‘অপসারণ’ শব্দটি অত্যন্ত কঠোর এবং কলঙ্কজনক। তাই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যেমন ‘সাসপেনশন’ বা সাময়িক বরখাস্তের বিধান রয়েছে, তেমনই সাংবিধানিক পদাধিকারীদের ক্ষেত্রেও এই শব্দ ব্যবহার করা উচিত। আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত এই সাসপেনশন বলবৎ থাকবে।
জেপিসি আরও সুপারিশ করেছে, যেসব অপরাধে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে, সেগুলিকে ‘গুরুতর অপরাধ’ হিসেবে চিহ্নিত করে একটি নির্দিষ্ট তালিকা তৈরি করা হোক। সেই ধরনের মামলায় ৩০ দিন বা তার বেশি হেফাজতে থাকলে এই বিধান কার্যকর হতে পারে।
এছাড়া, অভিযুক্ত ব্যক্তি আদালতে নির্দোষ প্রমাণিত হলে বা বেকসুর খালাস পেলে তাঁর সাসপেনশনের নির্দেশ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এবং তিনি পুনরায় দায়িত্ব গ্রহণ করতে পারবেন বলেও সুপারিশ করেছে কমিটি।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের প্রস্তাবও দিয়েছে যৌথ সংসদীয় কমিটি। কমিটির মতে, এর ফলে দীর্ঘদিন মামলা ঝুলে থাকার প্রবণতা কমবে এবং দ্রুত বিচার নিশ্চিত করা সম্ভব হবে।


