East Bengal FC
Bengal Liberty
কলকাতা লিগের উদ্বোধনী ম্যাচে হোসে রামিরেজ ব্যারেটোর(East Bengal FC) জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে রাজকীয় মেজাজে অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি। লিগের প্রথম ম্যাচেই মাঠে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডাঃ ইন্দ্রনীল খাঁ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, আইএফএ (IFA) সচিব অনির্বাণ দত্ত, এআইএফএফ (AIFF) সভাপতি কল্যাণ চৌবে এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন ও দীপঙ্কর রায়।

ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা(East Bengal FC)
ম্যাচের শুরুতে ক্রীড়ামন্ত্রীর হাতে স্মারক হিসেবে ক্লাবের জার্সি তুলে দেওয়া হয়। এবারের কলকাতা লিগ উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি ফুটবলার সাহু মেওয়ালালের স্মৃতিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্রও। সেই মঞ্চ থেকেই প্রয়াত সাহু মেওয়ালালের সম্মানে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়।

লাল-হলুদের রাজকীয় জয়(East Bengal FC)
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দুর্দান্ত ফুটবল খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফের ডাগআউটে মাস্টারমাইন্ড মোহনবাগান লেজেন্ড হোসে ব্যারেটো কোচের দায়িত্বে থাকলেও, লাল-হলুদের ঝড়ের সামনে তা টেকেনি। ৩-০ গোলের দাপুটে জয়ে কলকাতা ফুটবল লিগে নিজেদের অভিযান শুরু করল মশাল বাহিনী।

ম্যাচের ২৪ মিনিটে জেসিনের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দল একাধিক সুযোগ তৈরি করলেও দ্বিতীয় গোলটি আসছিল না। অবশেষে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+৪ মিনিটে) পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন জোসেফ জাস্টিন। ম্যাচের শেষলগ্নে, ৮৬ মিনিটে দলের হয়ে তৃতীয় তথা নিজের দ্বিতীয় গোলটি করে জর্জের কফিনে শেষ পেরেকটি পোতেন এই জোসেফই।

