Pakistani Citizen
Bengal Liberty: নাগরিকত্ব গোপন করে জাল রেশন কার্ড ও ভোটার কার্ড ব্যবহারের অভিযোগে কর্নাটকের চিক্কাবল্লাপুর থেকে এক পাকিস্তানি মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ফারাহ্ নাজ় ও মহম্মদ ফারদিন।

ঘটনার বিবরণ (Pakistani Citizen)
বাগেপল্লীর বাসিন্দা মহম্মদ আইয়ুব খান সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত থাকাকালীন পাকিস্তানি নাগরিক ফারাহ্ নাজ়কে বিয়ে করেন। তাঁদের চার সন্তানের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক হলেও ফারদিন পাকিস্তানে জন্মগ্রহণ করায় সে পাকিস্তানি নাগরিক। অভিযোগ, স্ত্রী ও সন্তানকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিতে দম্পতি জাল নথি তৈরি করে দীর্ঘ দিন ধরে কর্নাটকে বসবাস করছিলেন।

পুলিশি ব্যবস্থা (Pakistani Citizen)
বাগেপল্লীর তহসিলদারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, বিদেশি আইন এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে। নথিপত্র জালিয়াতির মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ধৃতদের জেরা করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে।

