Agnimitra Paul
Bengal Liberty: আসানসোলের চাঁদমারি রাইফেল শ্যুটিং ক্লাব পরিদর্শনে গিয়ে সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সেখানে তিনি প্রশিক্ষকের কাছ থেকে পিস্তল ও রাইফেল চালানোর প্রাথমিক কৌশল শেখেন এবং নিজে হাতে গুলি ছুড়ে লক্ষ্যভেদ করার অনুশীলন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী জানান, বন্দুক চালানো নিয়ে মনে কিছুটা ভয় কাজ করলেও বিষয়টি তাঁর অত্যন্ত পছন্দের। নারীদের আত্মরক্ষার ওপর জোর দিয়ে তিনি রাজ্যের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ ও মহিলা বাইকবাহিনীর প্রশংসা করেন। আত্মরক্ষায় মেয়েরা যাতে পিছিয়ে না পড়েন এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যান, সেই আহ্বানও জানান মন্ত্রী।

