Bangladesh Infiltration
Bengal Liberty: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো পরিচয়পত্র তৈরির অভিযোগে উত্তাল বাগদা। রণঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা সম্রাট মণ্ডলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিনি আত্মীয়দের বাবা-মা সাজিয়ে অনুপ্রবেশকারীদের আধার কার্ড, ভোটার কার্ড ও পাসপোর্টের মতো সরকারি নথি বানিয়ে দিতেন।

অভিযোগের বিস্তারিত (Bangladesh Infiltration)
বাগদা থানা এলাকায় দীর্ঘ দিন ধরে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া এবং তাদের বৈধ ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করার জন্য নথি জালিয়াতির অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি গত শুক্রবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারে।

পুলিশি পদক্ষেপ (Bangladesh Infiltration)
অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সম্রাট মণ্ডল বর্তমানে পলাতক। পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ রুখতে কেন্দ্রীয় সরকারের কড়া অবস্থানের মাঝে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

