Ajker Rashifal
Bengal Liberty:
গ্রহ-নক্ষত্রের অবস্থান ও প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে নানা পরিবর্তন আসে (Ajker Rashifal)। আজ কোন রাশির জন্য অপেক্ষা করছে সাফল্য, আর কার জন্য প্রয়োজন বাড়তি সতর্কতা? এক নজরে দেখে নিন আজকের রাশিফল।
মেষ
আজ হঠাৎ কোনও গুরুত্বপূর্ণ যোগাযোগ হতে পারে। সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। সঞ্চিত অর্থ কোনও প্রয়োজনীয় কাজে ব্যয় হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। নতুন চাকরির সুযোগ বা পেশা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বৃষ
স্বাস্থ্যের দিকে কিছুটা সতর্ক থাকতে হবে। ভাই-বোনের সহযোগিতা লাভ করতে পারেন। কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বহু প্রতীক্ষিত পদোন্নতির সুখবর মিলতে পারে।
মিথুন
ঠান্ডাজনিত সমস্যায় ভুগতে পারেন। আত্মসম্মানে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বাড়ির সংস্কার বা মেরামতের কাজে অতিরিক্ত খরচ হতে পারে। কোনও বহুজাতিক সংস্থা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। তীর্থযাত্রার যোগ রয়েছে। প্রশাসনিক কাজে যুক্তদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
কর্কট
মিষ্টি ব্যবহার ও বুদ্ধিমত্তার মাধ্যমে জটিল সমস্যার সমাধান করতে পারবেন। শিল্পী ও অভিনয় জগতের সঙ্গে যুক্তদের সম্মান বাড়বে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যদের মতামত নিলে লাভ হবে। ঋণ সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে।
সিংহ
আবেগের বশে কোনও সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। দূরপাল্লার ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। যানবাহন সংক্রান্ত আইনি জটিলতা দেখা দিতে পারে। জল সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন। চর্মরোগের সমস্যা বাড়তে পারে।
কন্যা
কাজে অবহেলা করলে সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসা মোটামুটি চলবে। কর্মক্ষেত্রে বিরোধীদেরও নিজের পক্ষে আনতে সক্ষম হবেন। ঠান্ডাজনিত সমস্যা দেখা দিতে পারে। কাজের সূত্রে ভ্রমণ হতে পারে।
তুলা
আজ অনেকের প্রত্যাশা পূরণ করতে হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করুন। সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। চাকরির কারণে জন্মস্থান ছেড়ে অন্যত্র বা বিদেশে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, দীর্ঘদিনের অসুখ কষ্ট দিতে পারে।
বৃশ্চিক
অর্থনৈতিক প্রতারণার আশঙ্কা রয়েছে, তাই সতর্ক থাকুন। কর্মক্ষেত্রের জটিল সমস্যা দূর হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীরা নতুন সুযোগ পেতে পারেন। বদলি নিয়ে অসন্তোষ দেখা দিতে পারে। নতুন ব্যবসা শুরু না করাই ভালো। পরিবারের প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে।
ধনু
কাজ নিয়ে মানসিক উদ্বেগ থাকতে পারে। মায়ের স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা বাড়বে। সঠিক পরিকল্পনায় বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা রয়েছে। গৃহসজ্জা, প্রসাধনী, খাদ্যদ্রব্য ও ফুলের ব্যবসায় ভালো ফল মিলবে। বিবাহবিচ্ছিন্নদের নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে।
মকর
উপার্জন ভালো হলেও সঞ্চয় তেমন হবে না। নতুন প্রেমের সম্পর্কের সূচনা হতে পারে। ব্যবসায় প্রভাবশালী কারও সহযোগিতা পাবেন। ঋণ সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে আনন্দময় সময় কাটবে। কর্মক্ষেত্রে বিরোধীদের সঙ্গে কৌশলে চললে লাভবান হবেন।
কুম্ভ
চাকরিজীবীরা কর্মক্ষেত্রে হতাশ হতে পারেন। অপছন্দের স্থানে বদলির সম্ভাবনা রয়েছে। যৌথ ব্যবসায় ঝুঁকি নেওয়া উচিত নয়। পারিবারিক বিরোধ বাড়তে পারে। সংসারে অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। সহজে অর্থ উপার্জনের লোভে পড়লে প্রতারণার শিকার হতে পারেন।
মীন
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতা আসবে। হজমের সমস্যা বা অম্লতার কষ্ট বাড়তে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন। বিদেশযাত্রায় বাধা আসতে পারে। নতুন চাকরির সুযোগও মিলতে পারে।

