Diego Forlan
Bengal Liberty
চলতি ফিফা বিশ্বকাপে যে দলটি সবথেকে বেশি হতাশ করেছে, সেটি হলো(Diego Forlan) বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়ন উরুগুয়ে (১৯৩০ ও ১৯৫০ সালের জয়ী)। এই দুইবার খেতাব জেতার পর বিশ্বকাপের মঞ্চে আর তেমন কোনো উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখাতে পারেনি ‘লা সেলেস্তেরা’। এবারের বিশ্বকাপেও চূড়ান্ত ব্যর্থ উরুগুয়ে। গ্রুপ ‘H’-এ স্পেন, সৌদি আরব ও কেপ ভার্ডের মতো দলের সামনেও তারা চরম ব্যর্থতার নজির গড়েছে।


প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার পর দলের ফুটবলারদের বিমান পরিষেবা বাতিল করে দিয়েছেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষকর্তারা। ফলে খেলোয়াড়দের নিজেদের খরচেই দেশে ফিরতে হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে দলের প্রধান কোচ মার্সেলো বিয়েলসাকেও। তবে এই চরম অস্বস্তির মধ্যেই কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। উরুগুয়ে দলকে টেনে তুলতে এবার কোচের দায়িত্বে আনা হচ্ছে দলেরই কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফরলানকে।
ফের উরুগুয়ের দায়িত্বে দিয়েগো ফরলান(Diego Forlan)
মার্সেলো বিয়েলসার অধীনে বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর, উরুগুয়ে জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দিয়েগো ফরলানকে। ফরলানের এই মেয়াদ ২০২৭ সালের মার্চ পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে তিনি উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্বও পালন করবেন।

খেলোয়াড় জীবন(Diego Forlan)
দিয়েগো ফরলান মানেই উরুগুয়ে ফুটবল প্রেমীদের কাছে এক বুক আশা। ফুটবল জীবনে একের পর এক কীর্তি স্থাপন করেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে আতলেতিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো ইউরোপীয় পাওয়ারহাউস ক্লাবগুলোতে দুর্দান্ত ফুটবল খেলার নজির রয়েছে তাঁর। এমনকি ইন্ডিয়ান সুপার লিগেও (ISL) মুম্বাই সিটি এফসি-র হয়ে সুনীল ছেত্রী ও সনি নর্ডের মতো তারকাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দর্শকদের সুন্দর ও নান্দনিক ফুটবল উপহার দিয়েছেন তিনি।
কোচিং ক্যারিয়ার(Diego Forlan)
খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর ফরলানকে কোচের ভূমিকায় দেখা গেছে। এর আগে তিনি উরুগুয়ের ঘরোয়া ক্লাব পেনিয়ারোল এবং আতেনাস দে সান কার্লোসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামনে কঠিন চ্যালেঞ্জ(Diego Forlan)
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর, আগামী ২০৩০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বৈতরণী পার করা এবং একটি নতুন প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে জাতীয় দলকে পুনর্গঠন করাই এখন ফরলানের প্রধান লক্ষ্য। তবে দিয়েগো কি পারবেন উরুগুয়ে ফুটবলের সেই সোনালি যুগ ফিরিয়ে আনতে? এখন সেটাই দেখার।

