USA vs ICC
Bengal Liberty
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে(USA vs ICC) আরও একবার কঠোর অবস্থান নিল যুক্তরাষ্ট্র। দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
তাঁর হুঁশিয়ারি, “আমরা তাদের আমেরিকার অটল সংকল্পের অর্থ বুঝিয়ে দেব।” এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।

মার্কো রুবিওর অভিযোগ(USA vs ICC)
আন্তর্জাতিক অপরাধ আদালত নিজেদের বিচারিক ক্ষমতার সীমা অতিক্রম করে যুক্তরাষ্ট্রের নাগরিক, সেনাসদস্য এবং দেশটির ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। ওয়াশিংটনের দাবি, এটি সরাসরি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আইসিসির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। মার্কো রুবিও জানান, আমেরিকার জাতীয় স্বার্থ এবং নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজন হলে কূটনৈতিক ও অর্থনৈতিক—উভয় ধরনেরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


