India Vs England
Bengal Liberty
ইংল্যান্ডের মাটিতে একমাত্র টেস্ট ম্যাচে ইতিহাস গড়ল(India Vs England) ভারতীয় মহিলা ক্রিকেট দল। চার দিনের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ২৭০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের নামে করল হরমনপ্রীত কৌরের দল।

প্রথম দিন থেকেই চালকের আসনে ভারত(India Vs England)
প্রথম ইনিংসে ভারত ৩৪১/৭ রানে ইনিংস ঘোষণা (ডিক্লেয়ার) করে। ব্যাট হাতে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং করে ২৮৫ রান তোলে। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৪৫৭ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

ইংল্যান্ডের ব্যাটিং বিপর্যয়(India Vs England)
কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশনেই ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সামনে মাত্র ১৮৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে ২৭০ রানের দাপুটে জয় তুলে নেয় ভারত।
লেহরা দো(India Vs England)
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে ভারতীয় দল। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল তারা। এই জয়ের মাধ্যমে ইংল্যান্ড সফরে একটি আত্মবিশ্বাসী বার্তাও দিয়ে রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
‘দঙ্গল’-এর সেই বিখ্যাত সংলাপ(India Vs England)
আমির খান অভিনীত ‘দঙ্গল’ চলচ্চিত্রে একটি বিখ্যাত সংলাপ ছিল— “মহাবীর সিং ফোগাট (আমির খান) বলেছিলেন, ‘মহারী ছোরিয়াঁ ছোরোঁ সে কম হ্যায় কে?’ (আমার মেয়েরা ছেলেদের চেয়ে কম কিসে?)”বিগত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে এই সংলাপটি যেন অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হলো।

যেখানে ভারতের তারকাখচিত পুরুষ ক্রিকেট দল আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচও জিততে না পেরে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে, এমনকি ম্যাচ জেতা তো দূরের কথা—ন্যূনতম লড়াইটুকুও দেখাতে পারেনি; সেখানে ভারতের মহিলা ক্রিকেট দল লর্ডসের ঐতিহাসিক মাটিতে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল। সেই সাথে প্রমাণ করে দিল যে, ভারতের নারীরা পুরুষদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই।

