weather update
Bengal Liberty
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০–৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে (weather update)। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আজ সারাদিন আকাশ মেঘলা থাকবে। কলকাতা-সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং সংলগ্ন জেলাগুলিতে দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস ও নদীর জলস্তর বৃদ্ধির আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

