Anubrata Mandal
Anubrata Mandal

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের সাথে দেখা করলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি

Bengal Liberty

অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর থেকেই নানুরের তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝিকে জেলা সভাধিপতি কাজল শেখের ঘনিষ্ঠ বলেই রাজনৈতিক মহলে পরিচিত করা হতো (Anubrata Mondal)। দীর্ঘদিন ধরেই তাঁকে কাজল শেখের ছায়াসঙ্গী হিসেবেও দেখা গিয়েছে। সম্প্রতি অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা (ঋতব্রত পন্থী) তৃণমূল কংগ্রেসের সভাপতি ঘোষণা করার পর বোলপুরে দলের জেলা কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি। এই সাক্ষাৎকে ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা।

Anubrata Mondal
Anubrata Mondal

রাজনৈতিক জল্পনা তুঙ্গে Anubrata Mondal

যদিও বিধানচন্দ্র মাঝির দাবি, একুশে জুলাই ও অনুব্রত মণ্ডল জেলা সভাপতি হয়েছে তাই এসেছি ,অন্যদিকে অনুব্রত মণ্ডলও বলেন, “আমি জেলা সভাপতি। দলের একজন বিধায়ক আমার সঙ্গে দেখা করতে আসতেই পারেন।” তবে এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকেরই ধারণা, এতদিন কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিধানচন্দ্র মাঝি এবার অনুব্রত মণ্ডলের সঙ্গে রাজনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছেন। জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরই তাঁর সঙ্গে বিধায়কের এই সাক্ষাৎ সেই জল্পনাকেই আরও উসকে দিয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখ্য দীর্ঘদিন ধরেই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে বারবার অনুভূত মন্ডল ও বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে। এমনকি কাজল শেখের বিরুদ্ধে মুখ খুলতেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল কে। এবার একেবারে কাজল শেখের ছায়া সঙ্গী অনুব্রত মণ্ডলের কাছে উপস্থিত হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury