Ukraine Protests
Bengal Liberty
১৬০০ দিনেরও বেশি সময় ধরে চলছে(Ukraine Protests) রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ান সেনার সঙ্গে সমানে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। দেশের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ট্রাজিক নায়ক ভলোদিমির জেলেনস্কি। বিশ্বের তাবড় তাবড় রাষ্ট্রনেতারাও রীতিমতো জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ। ইউক্রেন জুড়ে এতদিন শুধু একটাই নাম শোনা যেত—ভলোদিমির জেলেনস্কি। কিন্তু এবার সেই নায়কের বিরুদ্ধেই ইউক্রেনের বিভিন্ন শহরে প্রতিবাদের ছবি ধরা পড়েছে। জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিক বরখাস্ত করার প্রতিবাদে ইউক্রেনের অন্তত ১৪টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজধানী কিয়েভে হাজার হাজার মানুষ সেন্ট্রাল স্কোয়ারে জড়ো হয়ে “লজ্জা” এবং “ফেদোরভকে ফিরিয়ে আনো” বলে স্লোগান দেন।

বিক্ষোভের পরিধি(Ukraine Protests)
রাজধানী কিয়েভের পাশাপাশি খারকিভ, ওডেসা, লভিভ, নিপ্রো, ঝিতোমির, জাপোরিঝিয়া ও পলতাভাসহ দেশটির প্রধান প্রধান শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ চলছে।
বিক্ষোভকারীদের দাবি(Ukraine Protests)
বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ নাগরিক, সৈনিক এবং যুদ্ধফেরত সৈনিকদের মতে—ড্রোনের আধুনিক ব্যবহার ও সামরিক বাহিনীর সংস্কারে ফেদোরভ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছিলেন। তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং এর ফলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দুর্বল হয়ে পড়তে পারে।

রাজনৈতিক প্রেক্ষাপট(Ukraine Protests)
ফেদোরভের পাশাপাশি আকস্মিকভাবে প্রধানমন্ত্রীকেও অপসারণ করা হয়েছে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সাথে মতবিরোধের জেরেই এই বড় রদবদল করা হয়েছে।
সরকারের ওপর প্রভাব(Ukraine Protests)
চলমান তীব্র জনরোষ ও বিক্ষোভের কারণে পার্লামেন্টে নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগের ভোটাভুটি বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা।এর জেরে কি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনো প্রভাব পড়বে, যা বদলে দিতে পারে যুদ্ধের পুরো সমীকরণ? এই নিয়ে আন্তর্জাতিক মহলে এখন শুরু হয়েছে নতুন করে টানাপোড়েন।

