rakesh singh
Bengal Liberty: গ্রেফতারির পর এদিন রাকেশ সিংকে আদালতে পেশ করার সময় ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়। আদালত চত্ত্বরে কংগ্রেস-বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হতে দেখা যায়। রাকেশ সিংয়ের বিরুদ্ধে কাপুরুষ- চোর স্লোগান তোলে কংগ্রেসকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হয়ে যায় পুলিশ।
প্রসঙ্গত, গতকাল কংগ্রেস দফতর ভাঙচুরের ঘটনার অভিযোগে বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করে পুলিশ। কয়েকদিন আগে বিজেপি কর্মী এবং রাকেশের এক সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।পুলিশের এই গ্রেফতারির তালিকা থেকে বাদ যায় নি রাকেশ সিংয়ের ছেলেও। এমনকী পুলিশ বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রাকেশ কন্যাকে মারধরের।

ঘটনার সূত্রপাত (Rakesh Singh)
উল্লেখ্য, শুক্রবার কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে কু-কথা বলার অভিযোগ তুলে প্রদেশ কংগ্রেস দফতরে ঢুকে প্রতিবাদ জানাতে দেখা যায়।
কে। সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত। এরপর কংগ্রেস কর্মীরা শহরের নানা প্রান্তে বিক্ষোভ দেখাতে শুরু করে। একইসঙ্গে রাকেশ সিংয়ের গ্রেফতারির দাবি জানায় তাঁরা।
