partha chatterjee
Bengal liberty: পুজোর আগেই সুখবর পেল পার্থ! তবে কি অবশেষে মিলবে জেলমুক্তি?
সূত্রের খবর, এদিন ৭ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সিবিআই মামলায় জামিন মঞ্জুর করল নিম্ন আদালত। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু আদলতের নির্দেশে এখনই জেলমুক্তি নয় পার্থ-এর।
অন্যদিকে আদলতের এই সিদ্ধান্তে

ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে পার্থের আইনজীবীকে। আদলতে তিনি এই একই মামলায় অভিযুক্ত অন্যান্যদের জামিনের প্রসঙ্গ তুলে ধরে যুক্তি দেন, বাকিরা ছাড়া পেলে তাঁর মক্কেল কেন বাদ যাবেন?
পার্থের পুরোপুরি ছাড়পত্র না পাওয়ার নেপথ্যের কারণ (partha chatterjee)
আদালতের নির্দেশে ইডি সিবিআই মামলা থেকে পার্থ চট্টপাধ্যায় ছাড়পত্র পেলেও, এখনও গ্ৰুপ সি, গ্ৰুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম রয়েছে তাঁর। সেইকারণেই জামিন হওয়ার পরও এখনই জেলমুক্তি পাচ্ছেন না শাসক দলের অভিযুক্ত নেতা।
