Bengal Liberty, ২৯ মার্চ ২০২৬ :
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের সব থেকে বড় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (KKR vs MI IPL 2026)। একদিকে মুম্বাই ব্রিগেড, সেখানে তারকার সমাহার – হিটম্যান রোহিত শর্মা, অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং টি২০ বিশ্বকাপে ভারতের বিজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব। সঙ্গে উইল জ্যাকস ও ম্যাচ উইনার জসপ্রিত বুমরাহ। শক্তিশালী মুম্বাইয়ের সামনে কার্যত নড়বড়ে পরিস্থিতিতে তিন বারের চ্যাম্পিয়ন দল কেকেআর। চোট সমস্যায় জর্জরিত নাইট বাহিনী।
অ্যাডভান্টেজ মুম্বাই KKR vs MI IPL 2026
অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন থাকলেও প্রথম একাদশ সাজাতেই হিমশিম খাচ্ছে অভিষেক নায়াররা। তার মধ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগের বারেও লজ্জার নজির গড়েছিল শাহরুখ খানের নাইট রাইডার্স। সব মিলিয়ে প্রথম থেকেই সুবিধাজনক অবস্থানে সূর্যকুমাররা।
টস বড় ফ্যাক্টর :
ওয়াংখেড়ে-তে যে দল টস জেতে, সেই দল ৫০ শতাংশ ম্যাচ পকেটে নিয়েই ম্যাচ শুরু করে। সম্ভাব্য স্কোর ১৮০+। বিশ্বকাপেও ২৫০ রান টপকেও শেষ অবধি ৭ রানে জয়ী হয় ভারত। তাই ওয়াংখেড়ে-র মতো স্টেডিয়ামে কোনো স্কোরই নিরাপদ নয়, তা বেশ বোঝাই যাচ্ছে।
কলকাতা বনাম মুম্বাই মুখোমুখি পরিসংখ্যান :
২০০৮-এর আইপিএল থেকেই মুখোমুখি কলকাতা ও মুম্বাই
মোট ম্যাচের সংখ্যা – ৩৫
কেকেআর জয়ী – ১১
সর্বাধিক রান – ২৩২
সর্বনিম্ন রান – ৬৭
আইপিএল জয়ী – ৩
মুম্বাই জয়ী – ২৪
সর্বাধিক রান – ২১০
সর্বনিম্ন রান – ১০৮
আইপিএল জয়ী – ৫
এবার দেখে নেবো এক নজরে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ ও ইমপ্যাক্ট প্লেয়ারের ভূমিকায় কাকে দেখা যেতে পারে :
কলকাতা নাইট রাইডার্স :
১. অজিঙ্ক্য রাহানে (অধিনায়ক)
২. ফিন অ্যালেন (উইকেটকিপার)
৩. অংকৃশ রঘুবংশী
৪. ক্যামেরন গ্রিন
৫. রিঙ্কু সিং
৬. রামনদীপ সিং
৭. সুনীল নারিন
৮. বরুণ চক্রবর্তী
৯. বৈভব অরোরা
১০. ব্লেসিং মুজারাবানি
১১. নবদীপ সাইনি
ইমপ্যাক্ট প্লেয়ার – মনীশ পাণ্ডে
মুম্বাই ইন্ডিয়ান্স :
১. হার্দিক পান্ডিয়া (অধিনায়ক)
২. রোহিত শর্মা
৩. রায়ান রিকেলটন (উইকেটকিপার)
৪. তিলক ভার্মা
৫. সূর্যকুমার যাদব
৬. উইল জ্যাকস
৭. মিচেল স্যান্টনার
৮. নামান ধীর
৯. দীপক চাহার
১০. ট্রেন্ট বোল্ট
১১. জসপ্রিত বুমরাহ
ইমপ্যাক্ট প্লেয়ার – শার্দুল ঠাকুর
শেষমেশ দেখার, শাহরুখ খানের দল বাজিমাত করতে পারবে নাকি মুম্বাইয়ের ঝড়ে উড়ে যাবে নাইট বাহিনী—উত্তর আর কয়েক ঘণ্টার মধ্যেই জানা যাবে।
