Suvendu PA Murder
Bengal liberty desk, kolkata :
মধ্যমগ্রামের ঘটনায় নৃশংস ভাবে খুন হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। এই ঘটনায় একটি চার চাকার গাড়ি ব্যবহৃত হয়, যেই গাড়ি টি নিয়েই মূলত উঠে এসেছে কিছু চাঞ্চল্য কর তথ্য। তদন্তে জানা গিয়েছে, ঘটনা স্থল থেকে যে গাড়িটি উদ্ধার হয়েছে,সেই গাড়ির নাম্বার প্লেট মূলত ভুয়ো। এরপর এই সূত্র ধরেই শিলিগুড়িতে থাকা রেজিস্টার্ড গাড়ির মালিক কে জিজ্ঞাসা বাদ করে পুলিশ। Suvendu PA Murder

ঘটনার প্রেক্ষাপট Suvendu PA Murder
গতকাল রাতে মধ্যমগ্রামের দোহারিয়া যাওয়ার পথে খুন হয়েছেন চন্দ্র নাথ রথ। যিনি আদপে বিজেপি দল নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। সূত্রের খবর, এই ঘটনায় ব্যবহৃত গাড়ির প্লেট নাম্বার শিলিগুড়ির বাসিন্দা উইলিয়াম জোশেফের নামে রেজিস্টার্ড বলে জানিয়েছে পুলিশ। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা বাদ করা হলে তিনি বলেন, গাড়িটি বিক্রির জন্য ইন্টারনেটে দিয়েছিলেন তিনি ।এমন কি, মাটিগাড়া থানায় তাঁর গাড়ির পুরো ভেরিফিকেশন করেছে পুলিশ।

কিভাবে মারা গেলেন শুভেন্দুর আপ্ত সহায়ক?
পুলিশ সূত্রের দাবি, খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে চন্দ্রনাথ রথকে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ী রা। এরপরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
এই ভয়াবহ ঘটনার জেরে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য। এই কারণেই তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে SIT নির্বাচনী ফল ঘোষণার পর এমন ঘটনার জেরে স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। তাই আপাতত দুষ্কৃতীদের গ্রেফতারের প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ।
