East-West Metro signal failure
Bengal Liberty, Kolkata:
হঠাৎ থেমে গেল সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো|(East-West Metro signal failure)
আজ দুপুরে হঠাৎ সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে আচমকাই সিগন্যালিং বিভ্রাটের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। (East-West Metro signal failure) বেঙ্গল কেমিক্যাল থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চললেও, সেক্টর ফাইভের দিকে ট্রেন চলাচল বন্ধ থাকে। ফলে এই সময় অফিস ফিরতি যাত্রীরা চরম অসুবিধায় পড়েন।

স্টেশনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকেই বাধ্য হয়ে ট্যাক্সি বা অটোতে করে বাড়ি ফিরে যান। এক যাত্রী অভিযোগ করেন, “টিকিটের পুরো টাকা ফেরত দিচ্ছে না, কী হয়েছে তা কেউ বলছে না। ১৫ টাকা রিটার্ন দিল, বাকি টাকা দিল।” (East-West Metro signal failure) অন্য এক কলেজছাত্র বলেন, “আগামীকাল সকালে কলেজে যেতে হবে, এখনও বাড়ি পৌঁছতে পারিনি।”
👉 https://t.co/EW8qrUQn0R
Humayun Kabir – কে হ/ত্যা/র ছক! | Bengal Liberty | West Bengal News | Election 2026#humayunkabir #westbengalnews #westbengalelection #electionnews #bengalliberty pic.twitter.com/Wp0sqeruyf— Bengal Liberty (@bengalliberty1) February 10, 2026
মেট্রো সূত্রের খবর অনুযায়ী মেট্রো বিভ্রাটের কয়েক ঘণ্টা পর অবশেষে সিগন্যালিং ত্রুটি মেরামত হয়ে সল্টলেক সেক্টর ফাইভের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। (East-West Metro signal failure) এবং যাত্রীরা ফের সহজে যাত্রা করতে পারছেন। ইঞ্জিনিয়ররা জানিয়েছেন, সমস্যাটি দ্রুত শনাক্ত করে সমাধান করা হয়েছে। এখন অফিস যাত্রীরা আর ভিড় ও বিলম্বের শিকার হচ্ছেন না। এক যাত্রী বলেন, “দুপুর পর্যন্ত যাত্রা শুরু করতে পারিনি, কিন্তু এখন স্বাভাবিক হওয়ায় অনেক স্বস্তি পেয়েছি।”
