Sfi
Bengal Liberty: যৌন ইঙ্গিতপূর্ণ প্রস্তাবের পরিবর্তে সিপিআইএম (CPIM) ডিজিটালে খবর পাঠের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠল এসএফআইয়ের রাজ্য কমিটির এক নেতার বিরুদ্ধে। তরুণ নেতার সেই কুপ্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই, দল ছাড়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ দমদমের এসএফআই নেত্রী। শেষমেষ, অভিযোগ জানিয়ে ইস্তফা দেন তিনি।

দলের উচ্চপদস্থ নেতার বিরুদ্ধে নেত্রীর অভিযোগ (Sfi)
অভিযোগ, নেত্রীকে বরংবার সহবাসের প্রস্তাব দেন ছাত্র সংগঠন এসএফআইয়ের ওই নেতা। উত্তর ২৪ পরগনার জেলা কমিটির নেতৃত্বদের অভিযোগকরিণী জানান, যে রাজ্যকমিটির অভিযুক্ত ওই নেতা তাঁকে ফাঁকা ফ্ল্যাটে ডেকে মদ্যপান করার প্রস্তাব দেন। এমনকী বেড়াতে গিয়ে একসঙ্গে থাকার কথাও বলেন।
তরুণ নেতার সেই প্রস্তাব ফিরয়ে দেন দক্ষিণ দমদমের নেত্রী। এরপর নেত্রীকে সিপিআইএম (CPIM) ডিজিটালের সঞ্চালিকা হিসাবে কাজ করার সুযোগ পাইয়ে দেবেন বলেও জানান। কিন্তু নেত্রী তাঁর কুপ্রস্তাব মুখের ওপর ফিরিয়ে দেন।নেত্রী তরফে আসা প্রত্যাখ্যানে রেগে যান এসএফআই নেতা। এবং, নেত্রীর যোগ্যতা নিয়ে সওয়াল তুলতে শুরু করেন ওই নেতা।
নেত্রীর আরও অভিযোগ, তাঁকে আঞ্চলিক কমিটির কয়েকজন নেতাকে ফাঁসানোর প্রস্তাবও দেন অভিযুক্ত এসএফআই নেতা।
উচ্চপদস্থ নেতৃত্বদের পাঠানো চিঠিতে মনোজিৎ মিশ্র কীর্তির কথা মনে করিয়ে দলের কাছে গোটা ঘটনা খতিয়ে দেখা ও যথাযথা পদক্ষেপ করার আর্জি জানিয়েছেনঅভিযোগকরিণী।
