NIA on Beldanga Violence
Bengal liberty, কলকাতা –
বেলডাঙ্গা হিংসার তদন্তে NIA(NIA on Beldanga Violence) স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশে বেলডাঙ্গা থানার কেস হস্তান্তর
বেলডাঙ্গায় সংগঠিত নৃশংস হিংসার ঘটনায় অবশেষে কেন্দ্রের হস্তক্ষেপ। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই ঘটনার তদন্তভার গ্রহণ করতে চলেছে NIA (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)। বেলডাঙ্গা থানার কাছ থেকে মামলার সমস্ত নথি হস্তান্তর করা হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে।

বিক্ষোভের নামে তাণ্ডব(NIA on Beldanga Violence)
আতঙ্কে এলাকা ছাড়ে সাধারণ মানুষ
যেভাবে দিনের পর দিন রাস্তা অবরোধ, রেলপথে বিক্ষোভ এবং রীতিমতো রেলরোকো আন্দোলন চালানো হয়েছিল, তা কোনোভাবেই শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল না। বিক্ষোভের আড়ালে চলে খোলাখুলি গুন্ডামি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সাধারণ মানুষ প্রাণ হাতে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়।

খুনের মিথ্যা অপবাদে পরিকল্পিত হিংসা(NIA on Beldanga Violence)
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য—যে পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগে এই তাণ্ডব চালানো হয়, তদন্তে উঠে এসেছে আদৌ কোনো খুনই হয়নি। একটি সম্পূর্ণ মিথ্যা অপবাদকে সামনে রেখে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানো হয়েছিল বলে জানা যাচ্ছে।
মিডিয়ার উপর হামলা, মহিলা সাংবাদিককে মারধর
হিংসার সময় রেহাই পায়নি সংবাদমাধ্যমও। মহিলা সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাঙচুর এবং মিডিয়ার উপর প্রকাশ্য হামলার দৃশ্য গোটা দেশ দেখেছে। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।

হিংসার ধরণ বিচার করেই NIA তদন্তের সিদ্ধান্ত(NIA on Beldanga Violence)
যদিও পুলিশ সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল বলে দাবি, তবে হিংসার ধরণ, বিস্তার ও পরিকল্পিত চরিত্র বিচার করেই NIA তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বাংলায় আইন-শৃঙ্খলার বড় প্রশ্নচিহ্ন
বেলডাঙ্গার ঘটনা শুধু একটি এলাকার নয়, এটি বাংলার আইন-শৃঙ্খলার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। কেন্দ্রীয় তদন্তে কারা এই হিংসার নেপথ্যে ছিল, কারা মদত দিয়েছিল—সব কি এবার প্রকাশ্যে আসবে?

