India DA Increase 2026
Bengal Liberty, Kolkata:
মহার্ঘ ভাতা (DA Verdict) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court) । বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মামলায় পূর্বের রায়ই বহাল রেখেছে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ-বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। এবার বকেয়া মহার্ঘ ভাতার (DA) দাবিতে ফের রাজপথে নামছে সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনগুলি। আগামীকাল, রবিবার সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি রোড পর্যন্ত পদযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণ(DA Verdict)
এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ১২টা থেকে সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত শুরু হবে। মূল দাবি, সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতার অন্তত ২৫ শতাংশ দ্রুত প্রদান করতে হবে। এই দাবিকে সামনে রেখেই এই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা।

DA নিয়ে সুপ্রিম কোর্টের ঘোষণা(DA Verdict)
উল্লেখ্য, আইনি লড়াইয়ে অবশেষে বড় স্বস্তি পেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দায়ের করা মামলায় পূর্বের রায়ই বহাল রাখে। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ-বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। গত বছরের ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্ট। বিরোধী শিবির (BJP) এই রায়কে রাজ্য সরকারের বিরুদ্ধে বড় ধাক্কা বলেই ব্যাখ্যা করছে। এক এক করে বিরোধী দলের নেতারা শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছেন এই রায় প্রসঙ্গে।

