Modi about Future of India
Bengal Liberty, ২৩ মার্চ ২০২৬ :
পার্লামেন্ট দাঁড়িয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ বক্তব্যে উঠে এলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেমন নিউক্লিয়ার এনার্জি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ—সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিতে দেখা গেল তাঁকে।

নিউক্লিয়ার এনার্জি Modi parliament speech
পার্লামেন্টে নরেন্দ্র মোদি-র সোজাসাপ্টা উত্তর—আগামী দিনে নিউক্লিয়ার এনার্জি ও হাইড্রো-ইলেকট্রিক সেক্টরে ভারত চালকের আসন গ্রহণ করবে। গোটা বিশ্বের সামনে ইতিবাচক ভূমিকা পালন করবে ভারত। তার সঙ্গে আন্তর্জাতিক দরবারেও ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আগামী কয়েক বছরে দেশের ভিত আরও শক্ত ও মজবুত করবে ভারত নিজেই লিডারের ভূমিকা পালন করে বিশ্বের কাছে অনেক নতুন দিগন্ত খুলে দেবে।

যুদ্ধ নিয়েও স্পষ্ট বার্তা :
যুদ্ধ নিয়েও ভারত নিজের অবস্থান স্পষ্ট করেছে। আলাপ-আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান খুঁজতে হবে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ সহজভাবেই চলাচল করছে। দেশে পর্যাপ্ত গ্যাস, তেল ও প্রয়োজনীয় সামগ্রী মজুত আছে—অযথা ভয় সৃষ্টি করবেন না। আমাদের সরকার মানুষের কাছে জরুরি পরিষেবা পৌঁছে দিতে দায়বদ্ধ।
এভাবেই পার্লামেন্টে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করলেন নরেন্দ্র মোদি। বিরোধীরা কার্যত বাকরুদ্ধ। এবার দেখার, মোদির বার্তা জনগণের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
