Election Commission voter list
Bengal Liberty, ১৩ মার্চ :
দেশে এই প্রথমবারের মতো মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণের দাবিতে পদক্ষেপ করল বিরোধীরা (Gyanesh Kumar Controversy)। বিরোধী শিবির একজোট হয়ে সংসদের দুই কক্ষেই প্রস্তাব করল। লক্ষ্য একটাই-মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar Controversy) পদ থেকে সরানোর দাবি।

অপসারণ প্রস্তাব জমা (Gyanesh Kumar Controversy)
দেশে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) প্রক্রিয়া শুরু হতেই বিরোধীদের টার্গেট পয়েন্টে ছিলেন জ্ঞানেশ কুমার। শুক্রবার লোকসভা ও রাজ্যসভায় তাঁর বিরুদ্ধে অপসারণের প্রস্তাবের নোটিশ জমা পড়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন তিনি নিরপেক্ষতার সীমা লঙ্ঘন করে বিজেপির স্বার্থে কাজ করেছেন। সেই কারণেই গণতান্ত্রিক ব্যবস্থার স্বচ্ছতা রক্ষার স্বার্থে তাঁকে সরানোর দাবি তুলেছে বিরোধী দলগুলি।

ইমপিচমেন্ট নোটিসে ১৯৩ সাংসদের স্বাক্ষর (Gyanesh Kumar Controversy)
এই প্রস্তাবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ ‘ইন্ডিয়া’ জোটের একাধিক দল স্বাক্ষর করেছে। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও এই উদ্যোগে সামিল হয়েছে। সূত্রের খবর, লোকসভায় প্রায় ১৩০ জন এবং রাজ্যসভায় ৬৩ জন সাংসদ ইতিমধ্যেই এই নোটিশে স্বাক্ষর করেছেন। কয়েকজন নির্দল সাংসদও এতে সমর্থন জানিয়েছেন। আরও কয়েকজন সাংসদ এই উদ্যোগে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গিয়েছে।
#WATCH | Delhi | On TMC’s impeachment motion against CEC Gyanesh Kumar, TMC MP Mahua Moitra says, “…Required numbers have been signed. I think we are giving it today. The required numbers we have got, I think 193, think 120 something from the Lok Sabha and the remainder from… pic.twitter.com/8eBPwDhRSs
— ANI (@ANI) March 13, 2026
কমিশনের বিরুদ্ধে অভিযোগ (Gyanesh Kumar Controversy)
সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মোট সাতটি গুরুতর অভিযোগ তুলে ধরা হবে এই নোটিশে। অভিযোগের তালিকায় রয়েছে, কমিশনের কাজকর্মে পক্ষপাতমূলক ও বৈষম্যমূলক আচরণ, নির্বাচনী কারচুপির অভিযোগের তদন্তে ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা এবং বৃহৎ সংখ্যক ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মতো বিষয়।
