Modi Rally in Brigade Parade Ground
Modi Rally in Brigade Parade Ground

Modi Rally in Brigade Parade Ground: মোদির ব্রিগেড সভা নিয়ে সাজো সাজো রব, বিশেষ ট্রেনে সভায় যোগ দিতে আসছে প্রচুর কর্মী!

Bengal Liberty, কলকাতা ১৩ মার্চ ২০২৬: আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা সভা করতে আসছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিধানসভা নির্বাচনের আগেই কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে এই সভায় আসছেন মোদি। (Modi Rally in Brigade Parade Ground)

সভায় উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, জাতীয় বিজেপির সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ছাড়াও আরও অনেক তাবড় তাবড় নেতা।

এই মেগা সভায় থাকতে পারে কিছু চমকও। কারণ এই ধরনের বড় সভায় একাদিক যোগদানের সম্ভাবনা প্রবল সঙ্গে সাধারণত বড় বড় নেতাদের পাশাপাশি মাঠ ভরাতে প্রস্তুত থাকেন দলের সমর্থকেরা। বহু দূর থেকে প্রচুর মানুষ শনিবারের সভায় যোগ দেবেন।

আরো পড়ুন:- গ্যাস নেই, (Gas and Diesel Decrease)সুরাহাও নেই: ডিলারদের দরজায় হাহাকার, কালোবাজারির দাপটে দিশেহারা আমজনতা

Modi Rally in Brigade Parade Ground
Modi Rally in Brigade Parade Ground

কর্মীরা প্রস্তুত (Modi Rally in Brigade Parade Ground)

বিশেষ ট্রেনের ব্যবস্থা করে উত্তরবঙ্গ থেকেও আসছেন বহু কর্মী-সমর্থক। মালদা, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ সমর্থক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরিয়ে তুলবেন বলে দাবি বিজেপির। চোখে পড়তে পারে উপচে পড়া ভিড়, ধেয়ে আসতে পারে বিশাল জনসমুদ্র। একেবারে সুপারহিট হতে চলেছে শনিবারের সভা—তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব।

এই ভিড়ের খবর সামনে আসতেই কালঘাম ছুটেছে শাসক শিবিরের বলেও দাবি বিজেপির। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কত লোক সভায় যোগ দিতে আসতে পারেন।

পর্যাপ্ত সংখ্যা (Modi Rally in Brigade Parade Ground)

২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে খুব ভালো ফল করেছিল বিজেপি। সেই জায়গাকেই পাখির চোখ করে সভার জন্য বহু মানুষ আসছেন বলে দাবি দলের।

এখনও পর্যন্ত জানা যাচ্ছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, দার্জিলিং ও মালদা জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ কর্মী আগামীকালের মেগা সভায় উপস্থিত থাকতে পারেন।

এর পাশাপাশি একই দিনে রাজ্য বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা-রও সমাপ্তি ঘটবে। নতুন প্রতিশ্রুতি নিয়ে আবার মাঠে-ময়দানে ঝাঁপিয়ে পড়বেন বিজেপি কর্মীরা। বিজেপির আরও দাবি, শুধু উত্তরবঙ্গ নয়—সারা বাংলা এবং সারা ভারতবর্ষ থেকেও মানুষ মোদিজির সভায় যোগ দিতে আসবেন।

মঞ্চেও থাকবে বাঙালি ছোঁয়া। মঞ্চের পিছনে দক্ষিণেশ্বর মন্দিরের একটি প্রতিরূপ রাখা হবে।

Modi Rally in Brigade Parade Ground
Modi Rally in Brigade Parade Ground

মোদির ম্যাজিক (Modi Rally in Brigade Parade Ground)

এর আগেও মোদির সভায় জনসমুদ্র দেখা গেছে—দমদম সেন্ট্রাল জেলের মাঠ হোক বা শ্যামবাজার থেকে বিবেকানন্দ বাড়ি পর্যন্ত রোড শো—সব জায়গাতেই দেখা গেছে মানুষের ঢল। বিজেপির মতে, মানুষ মোদি নামেই বিশ্বাস রাখেন।

সেই বিশ্বাসের ওপর ভর করেই এগোচ্ছে রাজ্য বিজেপি। তাহলে কি বিজেপির ক্ষমতায় আসা এখন শুধুই সময়ের অপেক্ষা? তার উত্তর মিলবে আর কয়েক মাস পর।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury