Ajker Weather
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: পূর্বাভাস ছিল আগেই। সেই মতোই গতকাল, রবিবার সন্ধ্যায় হালকা-মাঝারি বৃষ্টিতে ভিজল কলকাতা। সঙ্গে বইল দমকা হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজেছে শহরতলি এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলার বেশ কিছু এলাকা।
সপ্তাহের শুরুতে বঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ওড়িশা ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের প্রভাবে আজ, সোমবারও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতার আবহাওয়া (Ajker Abhawa 16 March)-

কলকাতায় আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। এদিন দুপুর বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহরে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Abhawa 16 March)-
আজ, সোমবার হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি, এমনকি সর্বোচ্চ ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম ও সংলগ্ন জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়াতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।
আরও পড়ুন (Ajker Abhawa 16 March)-
Ajker Weather Update: সপ্তাহান্তে ভিজবে বাংলা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সতর্কতা
Ajker Kolkata Weather Update: কালবৈশাখীর দাপটে উত্তাল হতে পারে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস
উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Abhawa 16 March)-
উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ-সহ ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় বৃষ্টির জেরে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা থাকায় পর্যটকদের সতর্ক করা হয়েছে।
আবহাওয়া দফতরের মতে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আগামীকাল মঙ্গলবারও বজায় থাকতে পারে। তবে বুধবার ও বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
