Suvendu Adhikari Attack TMC
Bengal Liberty Desk, ২৩ মার্চ, কলকাতা: লোকসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা ঘিরে দানা বাঁধল এক বিশাল আর্থিক কেলেঙ্কারির অভিযোগ। অভিযোগের তির সরাসরি রাজ্য সরকারের পূর্ত দফতর বা পিডব্লিউডি-র (PWD) দিকে। অভিযোগ উঠেছে, সরকারি কর্মীদের ব্যবহার করে এবং সাধারণ মানুষের করের টাকায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ও প্রচার চালানো হচ্ছে (Suvendu Adhikari Attack TMC)।
এক্স হ্যান্ডলে বিস্ফোরক অভিযোগের শুভেন্দুর (Suvendu Adhikari Attack TMC)

নিজের এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত নির্বাচনী জনসভা করছেন, সেখানে শুধুমাত্র মঞ্চটুকু তৈরি করছে তাঁর দল। বাকি সমস্ত খরচ ও পরিকাঠামো সামলাচ্ছে সরকারি কোষাগারের টাকায় চলা পূর্ত দফতর। অভিযোগের তালিকায় রয়েছে একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য:
প্রতিটি সভাস্থলের ১০০ মিটারের মধ্যে সরকারি খরচে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। সেখান থেকে মঞ্চ পর্যন্ত অস্থায়ী রাস্তাও তৈরি করছে পিডব্লিউডি।
হাইড্রা মেশিন ব্যবহার করে ২০০ ফুট বাই ১০০ ফুটের বিশাল হ্যাঙার তৈরি করা হচ্ছে। এছাড়া মাঠ সংস্কার, ব্যারিকেড, র্যাম্প, কম্পাউন্ড লাইট, জেনারেটর এবং সাউন্ড সিস্টেমের (মঞ্চ বাদে) দায়িত্বেও থাকছে সরকারি দফতর।
সরকারি বেতনভুক সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং কর্মীদের দিনরাত খাটানো হচ্ছে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারের মাঠ প্রস্তুত করতে।
Mamata Banerjee’s Political Rallies are being funded by the Tax Payers’ Money !!!
PWD acting like TMC’s Private Contractor.Absolutely shocking that Mamata Banerjee and her TMC Party are misusing the Public Works Department (PWD) to run their political circus in WB.
Mamata… pic.twitter.com/RyyogFqOGT
— Suvendu Adhikari (@SuvenduWB) March 23, 2026
‘দিনের আলোয় ডাকাতি’, সরব শুভেন্দু (Suvendu Adhikari Attack TMC)
এই ঘটনাকে ‘দিনের আলোয় জনগণের টাকা চুরি’ বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, এটি আদর্শ নির্বাচনী বিধি (MCC)-র চরম লঙ্ঘন। যেখানে রাজনৈতিক দলের সভা নিজস্ব তহবিলে হওয়ার কথা, সেখানে সরকারি দফতরকে মমতার ব্যক্তিগত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন-
Khardah police case: হাই কোর্টে বড় স্বস্তি শুভেন্দুর, খড়দহ মামলায় ১২ সপ্তাহের স্থগিতাদেশ
TMC to BJP defection: তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ: ইদের মুখে গেরুয়া শিবিরে শেখ শাহজাহান-মহিদুলরা, ‘তৃণমূল ধ্বংসের’ ডাক শুভেন্দুর
নির্বাচন কমিশনের কাছে কী দাবি শুভেন্দুর (Suvendu Adhikari Attack TMC)?
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (ECI) দ্বারস্থ হওয়ার তোড়জোড় শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি-
১. এই বিশাল আর্থিক দুর্নীতির উচ্চপর্যায়ের তদন্ত হোক।
২. পিডব্লিউডি-র খরচ করা প্রতিটি টাকার হিসেব খতিয়ে দেখা হোক।
৩. তৃণমূলের এই সভার জন্য সরকারি কোষাগার থেকে খরচ হওয়া সমস্ত টাকা রাজ্য সরকারের কাছ থেকে উদ্ধার করা হোক
এখন দেখার, নির্বাচন কমিশন এই অভিযোগে কর্ণপাত করে পূর্ত দফতরের খরচের ওপর কোনও তদন্তের নির্দেশ দেয় কি না।
