East Bengal
Bengal Liberty
নতুন মরসুম শুরুর আগেই(East Bengal) বড় চমক দিতে পারে ইস্টবেঙ্গল। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে লাল-হলুদের পরবর্তী হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ক্লাব কর্তাদের সঙ্গে তাঁর আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে একাধিক সূত্রের দাবি।

একাধিক ট্রফি জয়ের অভিজ্ঞতা(East Bengal)
ভারতীয় ফুটবলে হাবাস অত্যন্ত পরিচিত নাম। আইএসএলের অন্যতম সফল কোচ হিসেবে তিনি এটিকে দু’বার আইএসএল চ্যাম্পিয়ন করেছেন এবং এটিকে মোহনবাগানকে লিগ শিল্ড জেতানোর পাশাপাশি একাধিকবার ফাইনালে তুলেছেন। ভারতীয় ফুটবল ও আইএসএলের পরিবেশ সম্পর্কে তাঁর দীর্ঘ অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে ইস্টবেঙ্গল।


গত মরসুমে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার পর নতুন করে দল গঠনের পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ শিবির। সেই কারণেই অভিজ্ঞ ও সফল কোচের ওপর ভরসা রাখতে চাইছে ক্লাব। হাবাসের আগমনের সঙ্গে সঙ্গে বিদেশি ও দেশীয় ফুটবলারদের নিয়েও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।


