Nandini Chakraborty (EC Removes WB Chief Secretary)
Bengal Liberty Desk, ১৬ মার্চ, কলকাতা: ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল জাতীয় নির্বাচন কমিশন। গতকাল, রবিবার রাতে এক নজিরবিহীন নির্দেশিকায় রাজ্যের বর্তমান মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবর্তে কমিশনের পক্ষ থেকে নতুন দুই আইএএস (IAS) আধিকারিককে এই দুই গুরুত্বপূর্ণ পদে দায়িত্বভার নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের নির্দেশিকায় বড় রদবদল (EC Removes WB Chief Secretary)-
নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিবকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়েছে যে, নির্বাচনী প্রস্তুতির পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, দুশ্যন্ত নারিয়ালাকে রাজ্যের নতুন মুখ্য সচিব (Chief Secretary) হিসেবে নিয়োগ করা হয়েছে।
নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে যাঁকে দায়িত্বে এনেছে কমিশন, সেই দুশ্যন্ত নারিয়ালা ১৯৯৩ সালের ব্যাচের IAS আধিকারিক। আগে রাজ্য সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত ছিলেন তিনি। সামলেছেন বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিরক্ষা দফতরের দায়িত্বও। অতিরিক্ত দায়িত্ব হিসাবে সেচ দফতরও সামলেছেন অতীতে। এ বার নন্দিনীকে সরিয়ে সেই দুশ্যন্তকেই রাজ্যের নতুন মুখ্যসচিব করল কমিশন।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি নন্দিনী চক্রবর্তী পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি স্বরাষ্ট্র সচিব এবং রাজ্যপালের প্রধান সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কিন্তু ভোটের ঠিক প্রাক্কালে তাঁর এই অপসারণ নবান্ন তথা রাজ্যের বর্তমান শাসকদলের ওপর বড়সড় চাপ তৈরি করল।
সরানো হয়েছে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকেও। তাঁর জায়গায় সংঘমিত্রা ঘোষ কে রাজ্যের নতুন স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক সচিব (Principal Secretary, Home and Hill Affairs) পদের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ১৯৯৭ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার। এত দিন তিনি নারী ও শিশুকল্যাণ দফতরের প্রধান সচিব ছিলেন। এই দফতরে তিনি রাজ্যের নারী-শিশু কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সামাজিক প্রকল্পের প্রশাসনিক দায়িত্বভার সামলাতেন। রাজ্যে ভোট ঘোষণা হতেই জগদীশকে সরিয়ে তাঁকে স্বরাষ্ট্রসচিব পদে নিয়ে এল কমিশন।
অবিলম্বে কার্যকরের নির্দেশ (EC Removes WB Chief Secretary)-
কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, এই নির্দেশ অবিলম্বে কার্যকর করতে হবে। আজ, সোমবার বিকেল ৩টের মধ্যে দুই নবনিযুক্ত আধিকারিকের কাজে যোগদানের কমপ্লায়েন্স রিপোর্ট কমিশনে পাঠাতে বলা হয়েছে। এছাড়া যে আধিকারিকদের সরিয়ে দেওয়া হল, তাঁদের নির্বাচনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচনী দায়িত্বপূর্ণ পদে বসানো যাবে না বলেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
কেন এই অপসারণ (EC Removes WB Chief Secretary)?

রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, গত কয়েক মাসে নির্বাচন কমিশনের বেশ কিছু নির্দেশ কার্যকর করা নিয়ে নন্দিনী চক্রবর্তীর ওপর ক্ষুব্ধ ছিল কমিশন। বিশেষ করে বুথ লেভেল অফিসারদের (BLO) সাম্মানিক প্রদান এবং নিয়ম লঙ্ঘনকারী অফিসারদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার বিষয়ে বারবার বার্তা পাঠিয়েও দ্রুত সাড়া না পাওয়ার বিষয়টি কমিশনের নজরে ছিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই কমিশনের এই নির্দেশিকা বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-
ইতিহাস গড়ে নবান্নে প্রথম মহিলা মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী Nandini Chakraborty Chief Secretary, বড় পদ পেলেন ‘বিদায়ী’ মনোজ পন্থও
WB Assembly Election 2026 Dates: দু’দফায় ভোট বঙ্গে জানিয়ে দিল কমিশন, আজ থেকেই রাজ্যে জারি আদর্শ আচরণবিধি
রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিক্রিয়া (EC Removes WB Chief Secretary)-
নির্বাচন ঘোষণার ঠিক পরদিনই প্রশাসনের শীর্ষস্তরে এমন বদল নবান্নের অন্দরে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই কমিশন এই কড়া পদক্ষেপ নিয়েছে। সাধারণত স্পর্শকাতর রাজ্যে নির্বাচনের আগে নিরপেক্ষতা বজায় রাখতে এমন রদবদল কমিশন করে থাকে, যা নবান্ন তথা রাজ্যের বর্তমান শাসকদলের ওপর বাড়তি চাপ তৈরি করবে।
বিকেল ৩টের ডেডলাইন মেনে রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে এই নয়া রদবদল কীভাবে কার্যকর হয়, এখন সেটাই দেখার।
