Bollywood comeback news
Bengal liberty Desk, kolkata :
দীর্ঘ বিরতির পর আবারো বড় পর্দায় দেখা যেতে পারে বিরাট নন্দিনী অনুষ্কা শর্মাকে। তবে, এবারে দর্শকদের জন্য থাকছে বড় চমক! সূত্রের খবর বলিউড নয়, দক্ষিনী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরেই কামব্যাক করছেন এই অভিনেত্রী।

দীর্ঘ বিরতির পর ফের প্রত্যাবর্তন অভিনেত্রীর Bollywood comeback news
প্রসঙ্গত, প্রায় ৮ বছর ধরে বড় পর্দা থেকে দূরে ছিলেন অনুষ্কা। ২০১৮ সালে শাহরুখ খানের বিপরীতে ‘ জিরো ‘ ছবিতে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিলো তাঁকে। এরপর ব্যক্তিগত জীবন এবং পরিবার নিয়েই বেশি সময় কাটিয়েছেন তিনি। মাঝেমধ্যে প্রযোজনা সংক্রান্ত কাজ করলেও অভিনয়ে তাঁকে আর দেখা যায়নি।
মাস খানেক আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে অনুষ্কা ইঙ্গিত দিয়েছিলেন যে, বর্তমানে মাতৃত্বের ভূমিকাতেই তিনি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ। সেই পোস্ট ঘিরেই অনেকেই মনে করেছিলেন, হয়তো অভিনয় থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তবে সেই সমস্ত জল্পনায় জল ঢেলে এবার ফের তাঁর বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী।

নতুন ছবি নিয়ে পরিচালক অ্যাটলি
সূত্রের খবর, দক্ষিণী পরিচালক অ্যাটলির আসন্ন একটি সায়েন্স ফিকশন ঘরানার ছবিতে দেখা যেতে পারে অনুষ্কাকে। ছবিটির সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘ এএ ২২ x এ৬’। এই ছবিতে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, এই ছবিতে অনুষ্কা ছাড়াও কাজ করছেন একাধিক কলা কুশলীরা। জাহ্নবী কাপুর, রশ্মিকা মন্দানার মতো অভিনেত্রীদেরও দেখা যাবে বিশেষ ভূমিকায়। এমনকি রশ্মিকা কে খলনায়িকার চরিত্রেও দেখা যেতে পারে বলে খবর ইন্ডাস্ট্রি সূত্রে।
উল্লেখ্য, ২০২২ সালে তাঁর প্রযোজিত বায়োপিক ছবি ‘ চাকদা এক্সপ্রেস ‘ ছবিতে কাজ করার কথা থাকলেও অসম্পূর্ণ থেকে যায় ছবির কাজ। তাই আপাতত অ্যাটলি পরিচালিত দক্ষিনী ছবির মাধ্যমেই নিজের ক্যারিয়ারে কামব্যাক করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা।
