Iman Chakraborty Rejects Politics
Bengal Liberty Desk, ১৭ মার্চ, কলকাতা: টলিপাড়ার গত কয়েক মাসের সবচেয়ে বড় জল্পনা ছিল— গায়িকা ইমন চক্রবর্তী কি রাজনীতির ময়দানে নামছেন? আজ, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষণা হতেই সেই সব জল্পনায় জল ঢেলে দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী। স্পষ্ট জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনে লড়ছেন না তিনি।
জল্পনার সূত্রপাত ও উত্তরপাড়া প্রসঙ্গ (Iman Chakraborty Rejects Politics)

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, হুগলির উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন ইমন। শোনা যাচ্ছিল, বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের বদলে দল সেখানে ইমনের কথা ভেবেছিল। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন হওয়ার সুবাদে প্রস্তাবও গিয়েছিল তাঁর কাছে। কিন্তু শেষ পর্যন্ত সেই তালিকায় ইমনের নাম দেখা যায়নি। উত্তরপাড়ায় তৃণমূল প্রার্থী করেছে কল্যাণ-পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের নাম।
কেন লড়লেন না ইমন (Iman Chakraborty Rejects Politics)?
সূত্রের খবর, রাজনীতির চেয়ে গানকেই সবসময় অগ্রাধিকার দিতে চেয়েছেন ইমন। তাঁর কথায়, “গান গাইতে চাই, শুধু গান গাইতেই।” এছাড়াও উত্তরপাড়ায় বাম শিবিরের প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে ইমনের ব্যক্তিগত সুসম্পর্ক থাকায়, তাঁর বিরুদ্ধে লড়াই করার বিষয়টিও গায়িকার কাছে স্বস্তিদায়ক ছিল না। ক্ষমতার করিডোর নয়, বরং শ্রোতাদের হৃদয়ে থাকাই তাঁর প্রথম পছন্দ।
সোশ্যাল মিডিয়ায় মজার ছলে প্রতিবাদ (Iman Chakraborty Rejects Politics)

প্রার্থীতালিকা ঘোষণার পর ইমন নিজেই ফেসবুক পোস্টে সব জল্পনার অবসান ঘটান। কিছুটা রসিকতা করে তিনি লেখেন, গত কয়েক মাস ধরে মানুষ তাঁকে উত্তরপাড়া, বালি, আমতলা এমনকি ‘কেওড়াতলা’তেও দাঁড় করিয়ে দিয়েছিল। সাধারণ মানুষের কাছে হাতজোড় করে তাঁর বিনীত অনুরোধ, “প্লিজ, আমাকে এবার একটু নিজের পায়ে দাঁড়াতে দিন।”
আরও পড়ুন-
TMC Candidate List: প্রার্থী তালিকায় চমক! নন্দীগ্রামে ‘ঘরের লড়াই’, ভবানীপুরে মমতা, কালীঘাট থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Banga Samman Award: ভাষা দিবসে ঘোষিত বঙ্গ সম্মান, বঙ্গভূষণে পরমব্রত! কারা পেলেন বঙ্গবিভূষণ?
মুখ্যমন্ত্রীর সঙ্গে সুসম্পর্ক (Iman Chakraborty Rejects Politics)
ইমন রাজনীতিতে না এলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত গভীর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জেরে তিনি নেট দুনিয়া থেকে বিরতি নিতে চাইলেও মুখ্যমন্ত্রীর পরামর্শেই আবার ফিরে আসেন। তবে এই নির্বাচনে কোনও দলের প্রতীক নিয়ে নয়, বরং নিজের সুর দিয়েই মানুষের পাশে থাকতে চান ইমন।
