Weather Forecast
Bengal Liberty Desk, ২২ মার্চ, কলকাতা: বসন্তের বিদায়বেলায় রাজ্যজুড়ে অকাল বৃষ্টির দাপট। গতকাল, শনিবারের সকালেও ছিল আকাশের মুখ ভার। এদিন টানা ঝড়বৃষ্টির কারণে চৈত্রে একধাক্কায় বিরাট পারদ পতন বাংলা জুড়ে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ, রবিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (Ajker Weather 22 March)-

আজ, রবিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে গিয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির দাপট জারি থাকবে। রবিবারের পর জেলায় জেলায় বৃষ্টির দাপট কমবে।
এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিকেলের দিকে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি— বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সেখানে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি ছুঁতে পারে। বৃষ্টির জেরে ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি মিলবে।
আরও পড়ুন (Ajker Weather 22 March)-
Ajker Weather: অকাল বর্ষণে ভিজছে বাংলা! কলকাতায় রাতভর বৃষ্টি, ৬ ডিগ্রি নামল তাপমাত্রা
Ajker Weather: বসন্তের বিদায়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! আজই ভিজবে কলকাতা, ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়
উত্তরবঙ্গের আবহাওয়া (Ajker Weather 22 March)-
উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা দক্ষিণবঙ্গের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
হাওয়া অফিসের মতে, আগামীকাল, সোমবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে এবং বুধবার থেকে পুনরায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। মার্চের শেষ সপ্তাহে লু বা তাপপ্রবাহের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা (Ajker Weather 22 March)।
