Ram Navami 2026 date
Bengal Liberty Desk, Kolkata:
রামনবমী কবে ২৬ মার্চ না ২৭ মার্চ? ২০২৬ সালে এই প্রশ্ন ঘিরেই দেশজুড়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব (Ram Navami 2026 date)। পঞ্জিকা ও জ্যোতিষ গণনা অনুযায়ী, এ বছর চৈত্র মাসের শুক্ল নবমী তিথি দুই দিন জুড়ে বিস্তৃত থাকায় দু’দিনই রাম নবমী পালনের পরিস্থিতি তৈরি হয়েছে।

রাম নবমী ২০২৬ – কবে পালিত হবে?
হিন্দু ধর্মীয় পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতেই রাম নবমী উদযাপিত হয়। ২০২৬ সালে এই তিথি ২৬ ও ২৭ মার্চ দুই দিনেই থাকায়, অনেক জায়গায় দুই দিনই উৎসব পালনের রীতি দেখা যাবে। তবে শাস্ত্র অনুযায়ী, ভগবান রামের জন্ম হয়েছিল মধ্যাহ্নে। তাই যে দিনে মধ্যাহ্নে নবমী তিথি প্রাধান্য পায়, সেই দিনটিকেই অধিক গুরুত্বপূর্ণ ধরা হয়।

শুভ সময় (মুহূর্ত)
দৃক পঞ্জিকা মতে, দুই দিনেই প্রায় একই সময়কে শুভ ধরা হয়েছে—
২৬ মার্চ ২০২৬
সকাল ১১:১৩ থেকে দুপুর ১:৪১
মোট সময়: ২ ঘণ্টা ২৮ মিনিট
শ্রেষ্ঠ মুহূর্ত: দুপুর ১২:২৭
২৭ মার্চ ২০২৬
সকাল ১১:১৩ থেকে দুপুর ১:৪১
মোট সময়: ২ ঘণ্টা ২৮ মিনিট
শ্রেষ্ঠ মুহূর্ত: দুপুর ১২:২৭

অযোধ্যায় রাম জন্মোৎসব কবে?
ভগবান রামের জন্মভূমি অযোধ্যাতে প্রধান রামজন্মোৎসব পালিত হবে ২৭ মার্চ।এবং রাম মন্দিরে মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ১২:২৭ মিনিটে, যা ভগবান রামের জন্মমুহূর্ত হিসেবে বিবেচিত।
বিশেষ জ্যোতিষ যোগ
বিশ্বাস করা হয়, ভগবান রামের জন্ম হয়েছিল অভিজিৎ মুহূর্তে যা অত্যন্ত পবিত্র ও শক্তিশালী সময়। এবং জ্যোতিষ মতে, এ বছর নবমী তিথির সঙ্গে পুনর্বসু নক্ষত্রের শুভ সংযোগ থাকায় দিনটি আরও তাৎপর্য বহন করছে।
সব দিক বিচার করে বলা যায়, ২০২৬ সালে ২৬ ও ২৭ মার্চ দুই দিনই রাম নবমী পালিত হতে পারে। তবে অযোধ্যার প্রধান উৎসব ২৭ মার্চ হওয়ায়, অধিকাংশ ক্ষেত্রে সেই দিনটিকেই মূল দিন হিসেবে ধরা হচ্ছে।
